x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

আল আমিন হোসেন অনিকের ঈদ উপহার বিতরণ

মিরপুর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অনিক ইসলাম সাইফের উদ্যোগে কলেজের সাধারণ শিক্ষার্থী ও স্টাফদের মাঝে ঈদ উপহার বিতরণ।
প্রকাশঃ
অ+ অ-

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মিরপুর কলেজের সাধারণ শিক্ষার্থী ও কলেজের স্টাফদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন মিরপুর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত) আল আমিন হোসেন অনিক।

মঙ্গলবার (২ মার্চ) কলেজ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই উপহার সামগ্রী তুলে দেন। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে তিনি এই কর্মসূচি পালন করেন।

সংকট ও সংগ্রামে যারা পাশে ছিল, উৎসব আর উল্লাসেও তারা আমাদের কাছে থাকুক এই মূলমন্ত্রকে সামনে রেখেই আজকের এই ক্ষুদ্র আয়োজন। সাধারণ শিক্ষার্থী ও কলেজের মেহনতি স্টাফরা আমাদের পরিবারের অংশ। তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমি আনন্দিত।

আল আমিন হোসেন অনিক

উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই সংস্কৃতি ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ তৈরি করবে। উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন কলেজের সহায়ক কর্মীরাও।

উল্লেখ্য, আল আমিন হোসেন অনিক দীর্ঘদিন ধরে মিরপুর কলেজ ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থেকে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া ও অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন