x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান: ১ হাজার পিস ইয়াবা ও ১৭০ লিটার চোলাইমদ সাজাপ্রাপ্ত আসামিস'হ গ্রেফতার ৮ জন।

চট্টগ্রামের জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে ১০০০ পিস ইয়াবা, ১৭০ লিটার চোলাইমদ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ৮ জন গ্রেফতার।
প্রকাশঃ
অ+ অ-
১ হাজার পিস ইয়াবা ও ১৭০ লিটার চোলাইমদসহ,পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৮ জন।

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১৭০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ, ছিনতাই মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট ৮ জন আসামিকে গ্রেফতার করেছে। ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জোরারগঞ্জ থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম-এর দিকনির্দেশনায় অপরাধ দমন ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের বিস্তারিত পরিচয় ও উদ্ধারকৃত মালামাল নিচে তুলে ধরা হলো:

চোলাইমদ'সহ গ্রেপ্তার।

ইয়াবা উদ্ধার: ১৬ সেপ্টেম্বর রাতে এসআই (নিঃ) মোঃ জিশান আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ বারইয়ারহাট পৌরসভাস্থ হানিফ বাস কাউন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে টেকনাফের হোয়াইক্যং এলাকার মৃত আলী মিয়ার ছেলে মনসুর আলমকে (৩৩) ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।

​চোলাইমদ উদ্ধার ও সিএনজি জব্দ: ১৬ সেপ্টেম্বর রাতে এএসআই (নিঃ) রাসেল খান করেরহাট ইউপির ঘেরামারা ফরেস্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে রেজিস্ট্রিবিহীন একটি সিএনজি অটোরিক্সাসহ ৬০ লিটার চোলাইমদ জব্দ করেন। এ সময় মাদক ব্যবসায়ী মোঃ রিয়াজ হোসেন @ হৃদয়কে (২৬) গ্রেফতার করা হলেও অপর এক সহযোগী পালিয়ে যায়।

চোলাইমদ'সহ গ্রেপ্তার।



​অটোরিক্সাসহ চোলাইমদ উদ্ধার: ১৭ সেপ্টেম্বর সকালে এসআই (নিঃ) মো: আকরামুল হক করেরহাট ইউপির ছত্তরোয়া এলাকা থেকে একটি ব্যাটারি চালিত অটোরিক্সায় করে পাচারকালে ৮০ লিটার চোলাইমদসহ ফেনীর ছাগলনাইয়ার মাদক ব্যবসায়ী আবুল কাশেমকে (৩২) গ্রেফতার করেন।

বাসে তল্লাশীতে চোলাইমদ উদ্ধার: ১৭ সেপ্টেম্বর সকালে এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মাসুদ বারইয়ারহাট উত্তরা বাসস্ট্যান্ডের সামনে চেকপোস্টে শান্তি পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে হেল্পার মোঃ ওমর ফারুকের (১৯) দেখানো মতে ৩০ লিটার চোলাইমদ উদ্ধার করেন এবং তাকে গ্রেফতার করেন।

​নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত আসামি গ্রেফতার: এসআই (নিঃ) মোহাম্মদ সুহেল মিঞা করেরহাট ও ঘেরামারা এলাকায় অভিযান চালিয়ে জোরারগঞ্জ থানার একটি মামলার (নং-১০, তাং- ২৪/০৯/২০২৪) তদন্তে প্রাপ্ত আসামি মোঃ ইমাম হোসেন (৪০) ও নাজিম উদ্দিনকে (৩৫) গ্রেফতার করেন।

​সাজাপ্রাপ্ত ও অন্যান্য আসামি গ্রেফতার: এএসআই (wbt) মো: আব্দুল মমিন খিলমুরারী এলাকা থেকে মীরসরাই থানার একটি মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি শেখ সাব ওরফে শেখ ফরিদকে গ্রেফতার করেন। এছাড়া অপরাধ নিবারণকল্পে ফৌজদারী কার্যববিধির ১৫১ ধারা অনুযায়ী মোঃ মহিউদ্দিনকে (৪০) গ্রেফতার করা হয়।

​থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জোরারগঞ্জ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মনসুর আলমকে (৩৩) ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন

চোলাইমদ'সহ গ্রেপ্তার।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন