x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

​মহেশপুরে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: জামায়াত নেতা হাতেনাতে আটক

​ঝিনাইদহের মহেশপুরে ১০ বছরের শিশুকে ধর্ষণের সময় মোসলেম উদ্দিন নামের এক জামায়াত নেতাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
প্রকাশঃ
অ+ অ-


ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের সময় মোসলেম উদ্দিন (৪২) নামে এক জামায়াত নেতাকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আটক মোসলেম উদ্দিন উপজেলার স্বরুপপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের প্রচার সম্পাদক এবং স্বরুপপুর গ্রামের মৃত ইলাহি বক্সের ছেলে। পেশায় তিনি একজন মুদি দোকানি।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুসুমপুর-স্বরুপপুর বহুমুখী দারুল উলুম কওমি মাদ্রাসার শ্রেণিকক্ষে শিশুকে ধর্ষণের সময় মোসলেম উদ্দিনকে বিবস্ত্র অবস্থায় হাতেনাতে আটক করে স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, মোসলেম দীর্ঘদিন ধরে এলাকার নারী ও শিশুদের সাথে অনৈতিক কাজ করে আসছেন।

অভিযুক্ত মোসলেম উদ্দিন নিজেও ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সাংবাদিকদের তিনি জানান, ওই শিশুটি তার কাছে ২৫০ টাকা পেত। সেই টাকার জন্য তিনি তাকে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন এবং এলাকাবাসীর হাতে ধরা পড়েন।

ঘটনা প্রসঙ্গে মহেশপুর থানার ওসি মো. ফয়েজ উদ্দিন মৃধা বলেন, জনতা একজনকে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করেছে। জনরোষ থেকে বাঁচাতে তাকে থানায় আনা হয়েছে। পুলিশ ভিকটিম ও তার পরিবারের সাথে দেখা করতে দুইবার তাদের বাড়িতে গেলেও এখনো যোগাযোগ করতে পারেনি। ভিকটিমের বাবা পেশায় হকার এবং মা অন্যের বাড়িতে কাজ করেন। স্থানীয়রা ভিকটিমের পরিবারকে থানায় নিয়ে আসবেন বলে পুলিশকে জানিয়েছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন