x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

“ক্যারিয়ার গড়ার নতুন ঠিকানা: University of Scholars Career Fest 2026”

প্রকাশঃ
অ+ অ-



 নেক্সটজবজ প্রেজেন্টস ইউনিভার্সিটি অব স্কলার্স ক্যারিয়ার ফেস্ট ২০২৬।

শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন এবং শিক্ষার্থীদের বাস্তব কর্মজীবনের জন্য প্রস্তুত করার লক্ষ্যে নেক্সটজবজ প্রেজেন্টস ইউনিভার্সিটি অব স্কলার্স ক্যারিয়ার ফেস্ট ২০২৬ 

সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৪ জানুয়ারি (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত হয়। এতে দেশি-বিদেশি স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান, প্রযুক্তি সংস্থা ও বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধিদের অংশগ্রহণে শিক্ষার্থীদের জন্য চাকরি, ইন্টার্নশিপ ও ক্যারিয়ার উন্নয়নের একটি বাস্তবভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক কর্মবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে একাডেমিক ডিগ্রির পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, বাস্তব অভিজ্ঞতা ও সফট স্কিল অর্জন অপরিহার্য। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিল্পখাতের সঙ্গে কার্যকর সংযোগ গড়ে তোলাই টেকসই কর্মসংস্থানের অন্যতম পূর্বশর্ত।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মো. মামুনুর রশিদ বলেন,

“এই ক্যারিয়ার ফেস্ট শিক্ষার্থীদের জন্য শুধু একটি আয়োজন নয়; এটি শিল্পখাতের সঙ্গে সংযোগ স্থাপনের একটি বাস্তব সুযোগ। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু ডিগ্রি প্রদান নয়, বরং শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করা।”

স্পনসর ও পার্টনাররা

এই আয়োজনের টাইটেল স্পনসর ছিল নেক্সটজবজ।

কো-স্পন্সর হিসেবে যুক্ত ছিল ক্যাঙ্গারু গ্লোবাল বাংলাদেশ ও ঢাকা রিভেঞ্জার্স।

সহ-পৃষ্ঠপোষক ছিল বি-ফ্রেশ এডুকেশন কনসালটেন্সি এবং রিফ্রেশমেন্ট পার্টনার হিসেবে ছিল নেস্কাফে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠান

ক্যারিয়ার ফেস্টে অংশ নেয় ট্যালি, গো বাংলা, ফিউচার ক্লাউড বাংলাদেশ, হা-মীম গ্রুপ, ডাবার, স্টেডফাস্ট, পেট্রোসেম গ্রুপ, ক্রাফটকোড সল্যুশনস, প্রিয়শপ, ইউনাইটেড গ্রুপ, স্টাডি ভিশন, প্রকৃতিসহ আরও বহু স্বনামধন্য কর্পোরেট ও প্রযুক্তি প্রতিষ্ঠান।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল যমুনা টিভি, কালের কণ্ঠ, দৈনিক নয়াবেলা, DUAA, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, টেক্সটাইল টুডে, টেক্সটাইল টাইমস, টোয়েন্টি ফোর নিউজ বক্স, বাংলাদেশের খবর ও কালের কণ্ঠস্বরসহ বিভিন্ন জাতীয় ও ডিজিটাল গণমাধ্যম।

রেডিও পার্টনার হিসেবে যুক্ত ছিল স্পাইস এফএম ৯৬.৪।

ভবিষ্যৎ কর্মবাজার নিয়ে দিকনির্দেশনা

ক্যারিয়ারভিত্তিক প্যানেল আলোচনায় অংশ নিয়ে শিল্পখাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ভবিষ্যৎ কর্মবাজার সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

তারিফ মোহাম্মদ খান বলেন,

“বিশ্বব্যাপী চাকরির বাজার দ্রুত রূপান্তরিত হচ্ছে। শিক্ষার্থীদের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।”

আহসানুর রহমান বলেন,

“ডিজিটাল দক্ষতা ছাড়া আগামী দিনের কর্মবাজারে প্রতিযোগিতা করা সম্ভব নয়।”

জুবায়ের আলনাজি বলেন,

“উদ্ভাবন ও উদ্যোক্তা মানসিকতা ভবিষ্যৎ অর্থনীতির চালিকাশক্তি।”

রিজভান হাসান বলেন,

“টেকসই ক্যারিয়ার গড়তে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ধারাবাহিক দক্ষতা উন্নয়ন প্রয়োজন।”

ক্যারিয়ার ফেস্টে শিক্ষার্থীদের জন্য ছিল—অন-স্পট সিভি স্ক্রিনিং,জব ম্যাচিং ফুল-টাইম ও পার্ট-টাইম চাকরির সুযোগই,ন্টার্নশিপ ও এন্ট্রি-লেভেল জব কর্নার,মক ভাইভা সেশন,ইন্ডাস্ট্রি এক্সপার্ট সেশন

অনুষ্ঠানটির কো-অর্ডিনেটর মির্জা শাকিল বলেন,

“এই ক্যারিয়ার ফেস্ট শিক্ষার্থীদের জন্য শিল্পখাতের সঙ্গে সরাসরি সংযোগ, ক্যারিয়ার গাইডলাইন এবং বাস্তব কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।”

আয়োজকদের মতে, নেক্সটজবজ প্রেজেন্টস ইউনিভার্সিটি অব স্কলার্স ক্যারিয়ার ফেস্ট ২০২৬ শুধু একটি চাকরি মেলা নয়; এটি শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের একটি সমন্বিত প্ল্যাটফর্ম। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন