x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

চলমান সংঘাতে গাজার মানবিক সংকট না ভোলার আহ্বান পোপের

পোপ লিও চতুর্দশ গাজার ভয়াবহ মানবিক সংকট না ভোলার আহ্বান জানিয়েছেন। ইসরায়েল-ইরান সংঘাতের মধ্যেও ফিলিস্তিনিদের দুর্দশা তুলে ধরলেন তিনি।
প্রকাশঃ
অ+ অ-
ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। এএফপির ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের তীব্রতা বাড়লেও ফিলিস্তিনের গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকটকে ভুলে না যাওয়ার আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার পর তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি এই আহ্বান জানান। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে।

আজ রোববার (২২ জুন) রোমান ক্যাথলিক চার্চে সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনার পর পোপ বলেন, “এই প্রেক্ষাপটে ফিলিস্তিনের জনগণের প্রতিদিনের ভোগান্তি ভুলে যাওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে গাজা ও অন্যান্য অঞ্চলে, যেখানে পর্যাপ্ত মানবিক সহায়তার জরুরি প্রয়োজনীয়তা বাড়ছে।”


আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, ইসরায়েলি আগ্রাসনে শুক্র ও শনিবার (২১ ও ২২ জুন) অন্তত ২০২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১ হাজার ৩৭ জন। নিহত ও আহতদের বেশিরভাগই সহায়তা নিতে স্থানীয় বিতরণ কেন্দ্রে গিয়ে ইসরায়েলি হামলার শিকার হন।

পোপের এই আহ্বান এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা চরমে। ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যেই গাজার মানবিক পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে, যেখানে খাদ্য, পানি, চিকিৎসা সামগ্রী এবং আশ্রয়ের তীব্র সংকট বিদ্যমান। আন্তর্জাতিক মহলকে এই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পোপের বার্তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন