x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেল ও শেয়ারবাজারে অস্থিরতা। হরমুজ প্রণালীর প্রভাব সম্পর্কে জানুন।
প্রকাশঃ
অ+ অ-

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই হামলার পরদিন রোববার রাতেই দেশটির শেয়ারবাজারে তেলের ফিউচার মূল্য বৃদ্ধি পায়।

যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ৩.৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৬.৪৭ ডলার হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট তেলের দাম ৩.২ শতাংশ বেড়ে ৭৪.৫৯ ডলারে দাঁড়িয়েছে।

শেয়ারবাজার ও ডলারের অবস্থান

তবে শেয়ারবাজারে সার্বিকভাবে ভিন্ন চিত্র দেখা গেছে। ডাও ফিউচারস সূচক ২৫০ পয়েন্ট বা ০.৬ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ ফিউচারস এবং নাসডাক ফিউচারস— উভয় সূচকই প্রায় ০.৬ থেকে ০.৭ শতাংশ কমেছে।

এদিকে বিশ্ববাজারে এই অস্থিরতার মধ্যেও মার্কিন ডলারের মান প্রায় ০.৩ শতাংশ বেড়েছে। সাধারণত বৈশ্বিক সংকট ও অনিশ্চয়তার সময়ে ডলারের মান বৃদ্ধি পায়। তবে ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির কারণে এই প্রবণতা কতটা স্থায়ী হবে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে সংশয় রয়েছে।

হরমুজ প্রণালির ভূমিকা

বিশ্লেষকরা মনে করছেন, ইরান-ইসরায়েল সংঘাতে নতুন মাত্রা এবং মার্কিন পদক্ষেপের প্রতিক্রিয়ায় বাজারে উদ্বেগ বাড়ছে, যার সরাসরি প্রভাব জ্বালানি ও বিনিয়োগ খাতে পড়ছে।

রোববার ইরানের পার্লামেন্ট বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। এই প্রণালি বন্ধ থাকলে বিশ্ববাজারে এর বড় প্রভাব পড়বে, কারণ বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়েই পরিবহন করা হয়।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন