x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

ফের বাঙলা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক নাহিদা পারভীন

সরকারি বাঙলা কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন ২০২৫ সম্পন্ন। নাহিদা পারভীন পুনরায় সম্পাদক নির্বাচিত, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠিত।
প্রকাশঃ
অ+ অ-

উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে আজ মঙ্গলবার সরকারি বাঙলা কলেজে শিক্ষক পরিষদের নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে। কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষক সমাজের সক্রিয় অংশগ্রহণে এবং গণতান্ত্রিক চেতনার ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে ছিল প্রাণচাঞ্চল্য ও অংশগ্রহণের উচ্ছ্বাস। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৬২ জন।

নির্বাচনে সম্পাদক পদে বিপুল ভোটে পুনরায় নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জনাব নাহিদা পারভীন। তার পূর্ব অভিজ্ঞতা ও কাজের সফলতা শিক্ষক সমাজের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এছাড়া, যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহ আলম। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মোঃ আবদুল মুকীত। দপ্তর সম্পাদক হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হাসান আলী এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সায়লা ইয়াসমিন প্রিয়া।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন:

  • প্রফেসর মোঃ জামান রিজভী (অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ)
  • তাহিয়া সারওয়ার (সহযোগী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ)
  • তানিয়া হাসিন (সহকারী অধ্যাপক, মৃত্তিকাবিজ্ঞান বিভাগ)

নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রাব্বানীর তত্ত্বাবধানে। নির্বাচন কমিশনার হিসেবে সহযোগিতা করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোঃ রেদওয়ানুর রহমান এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নাহার। তাদের পেশাদারিত্বপূর্ণ ভূমিকা এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় নির্বাচন প্রক্রিয়াটি নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয়।

নির্বাচনের পর পুনরায় নির্বাচিত সম্পাদক নাহিদা পারভীন বলেন, শিক্ষক সমাজের এই আস্থা তিনি দায়িত্ব, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালনে সচেষ্ট থাকবেন। তার মতে, "শিক্ষক পরিষদ শুধু একটি কমিটি নয়, বরং এটি শিক্ষার পরিবেশ, নীতিনৈতিকতা ও সহকর্মীদের মাঝে সহমর্মিতার প্রতিফলন।" তিনি আশাবাদ ব্যক্ত করেন, সকল সহকর্মীর সহযোগিতা নিয়ে তিনি একটি ইতিবাচক, কার্যকর ও শিক্ষাবান্ধব কর্মপরিবেশ গড়ে তুলবেন। শিক্ষকদের অধিকার রক্ষা এবং গঠনমূলক আলোচনা ও অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নই হবে পরিষদের মূল লক্ষ্য।

নতুন পরিষদের অন্য সদস্যরাও জানিয়েছেন, তারা শিক্ষক সমাজের স্বার্থ, মর্যাদা ও অধিকার রক্ষায় প্রশাসনের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে যাবেন। অনেকেই মনে করেন, এই নির্বাচন সরকারি বাঙলা কলেজে গণতান্ত্রিক মূল্যবোধ ও সহমর্মিতার একটি সুন্দর উদাহরণ হয়ে থাকবে।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন