x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

গেন্ডারিয়ায় ব্যাটারিচালিত রিকশাচালককে ছুরিকাঘাতে খুন

রাজধানীর গেন্ডারিয়ায় ছুরি হামলার ঘটনা ঘটেছে। ব্যাটারি চালিত রিকশাচালক মোঃ জিন্নাহ (৬০) নামে একজন মারা গেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘ
প্রকাশঃ
অ+ অ-
ছুরিকাঘাত - প্রতীকী ছবি


রাজধানীর গেন্ডারিয়ায় ছুরি হামলার ঘটনা ঘটেছে। ব্যাটারি চালিত রিকশাচালক মোঃ জিন্নাহ (৬০) নামে একজন মারা গেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী ফজলুল হক জানান, রিকশাচালক মোঃ জিন্নাহ একজন যাত্রী নিয়ে পোস্তগোলা থেকে গেন্ডারিয়া এলাকায় আসেন। সেখানে রজনী চৌধুরী রোডের আঞ্জুমান কবরস্থানের কাছে ডাকাতরা তার পেটে ছুরিকাঘাত করে। অন্যরা এগিয়ে এসে "জিন্নাহ" বলে চিৎকার করে। ডাকাতরা তখন জিন্নাহর রিকশা ফেলে পালিয়ে যায়।

পরে বিকেল ৪টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য জিন্নাহর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ পোস্টের পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

গেন্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু শাহেদ খান বলেন, গেন্ডারিয়া এলাকায় গভীর রাতে ডাকাতদের গুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশ সদস্যদের ঘটনাস্থলে ও হাসপাতালে পাঠানো হয়েছে।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন