x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

জোরারগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১০২ ইয়াবা ও জুয়ার আসর থেকে ৪ জনসহ গ্রেপ্তার ১৪

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় পুলিশের বিশেষ অভিযানে ১০২ পিস ইয়াবা ও জুয়ার আসর থেকে ৪ জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রকাশঃ
অ+ অ-

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি এবং জুয়ার আসর থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পূর্বের রাজনৈতিক মামলার আসামি, জিআর পরোয়ানাভুক্ত ব্যক্তি ও অন্যান্য নিয়মিত মামলায় মোট ১৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

​গত ১০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের দিকনির্দেশনায় এই অভিযানগুলো পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, ১০ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর খালপাড় সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসআই (নি:) কামরুল হাসান ও এসআই (নি:) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন— মধ্যম জামালপুরের মো. সোহেল (৩৬) এবং নোয়াখালীর সোনাইমুড়ীর ছোট লতিফপুর এলাকার বাসিন্দা ও বর্তমানে বারইয়ারহাটে বসবাসরত হাবিবুর রহমান (৩০)।

​এদিকে, একই রাতে ১টা ১০ মিনিটে ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মহানগর এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালায় পুলিশ। সেখানে জুয়া খেলার সময় ৫২ পিস তাস ও নগদ ৪ হাজার ৮০ টাকাসহ চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় জুয়া প্রতিরোধ আইনে একটি নিয়মিত মামলা (নং-১৫) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. নুরুচ্ছফা রুবেল (৩৮), খান সাব উদ্দিন (৩১), আবু ছালেক (৩৫) ও মো. শামছুদ্দিন (৩৫); তারা সবাই জোরারগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

​অন্যদিকে, পৃথক অভিযানে গত ৯ নভেম্বর রাতে কাজীরগ্রাম এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি শেঠ আসিফ মাহমুদকে গ্রেপ্তার করেন এএসআই (নি:) খন্দকার বাবুল। এছাড়া ১০ নভেম্বর গভীর রাতে বারইয়ারহাট পৌর এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরির সময় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মো. ইব্রাহিমকে (৩২) গ্রেপ্তার করেন এসআই (নি:) মো. আব্দুল্লাহ আল মাসুদ।

​অপরদিকে, গত ১৮ অক্টোবরের একটি নিয়মিত মামলার (নং-১২) তদন্তে ৫ জন রাজনৈতিক নেতাকর্মীকে ১০ নভেম্বর ভোর সাড়ে ৫টার দিকে গ্রেপ্তার করে পুলিশ। এসআই (নি:) মতিউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন— ৭ নম্বর কাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. নাজিম উদ্দিন (৩৮) ও মোহাম্মদ হোসেন খোকন (৪৩), ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী মো. রানা শেখ (২৮), ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল প্রসাদ দেওয়ানজী (৬৬) এবং ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদুল ইসলাম (৫০)।

​জোরারগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন