মডেলিংয়ে বাঙলা কলেজ শিক্ষার্থী সাবরিনার সাফল্য, পেলেন ‘মিস ম্যাজেস্টিক বাংলাদেশ’ খেতাব
‘সুপার মডেল বাংলাদেশ ২০২৬’-এ ‘মিস ম্যাজেস্টিক বাংলাদেশ ২০২৭’ খেতাব জিতলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী সাবরিনা মারিয়াম![]() |
| মডেলিং অঙ্গনে সাফল্যের ছোঁয়া, বাঙলা কলেজ শিক্ষার্থী সাবরিনার |
রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী সাবরিনা মারিয়াম জাতীয় পর্যায়ের সৌন্দর্য ও মডেলিং প্রতিযোগিতায় এক অনন্য সাফল্য অর্জন করেছেন। দেশের অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম ‘6th AP House Super Model Bangladesh – Season 6 (2026)’-এর মিস ক্যাটাগরিতে তিনি জিতে নিয়েছেন মর্যাদাপূর্ণ ‘মিস ম্যাজেস্টিক বাংলাদেশ ২০২৭’ খেতাব।
সাবরিনা মারিয়াম সরকারি বাঙলা কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি ফ্যাশন ও মডেলিং অঙ্গনে নিজের প্রতিভা, কঠোর পরিশ্রম এবং যোগ্যতার স্বাক্ষর রেখে তিনি নিজের ক্যারিয়ারে যুক্ত করলেন এই নতুন সম্মাননা।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৮ নম্বর ফ্লোরে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার চ চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। দেশজুড়ে অংশ নেওয়া প্রায় ১২০ জন প্রতিযোগীর মধ্য থেকে কয়েক ধাপের কঠোর বাছাইপ্রক্রিয়া শেষে সেরা ২০ জনকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচন করা হয়। পরবর্তীতে গ্র্যান্ড ফিনালের পূর্বে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে ১২টি বিশেষ গ্রুমিং ক্লাসের আয়োজন করা হয়। আন্তর্জাতিক মানের এসব ক্লাসে প্রতিযোগীদের ব্যক্তিত্ব বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি, মডেলিং ক্যাটওয়াক, কন্টেন্ট প্রেজেন্টেশন ও আন্তর্জাতিক পেজেন্ট বিষয়ে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়।
আয়োজক প্রতিষ্ঠান 'এপি প্রোডাক্ট হাউস বিডি'-র ন্যাশনাল ডিরেক্টর আর এইচ আরমান ও ইঞ্জিনিয়ার আজিম উল্লাহর উদ্যোগে এই মেগা ইভেন্টটি পরিচালিত হয়। দেশের সম্ভাবনাময় তরুণ-তরুণীদের মেধা ও ভিত্তিকে জাতীয় ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে এক্সপোজার দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
এবারের জাঁকজমকপূর্ণ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক-প্রযোজক সাদেক সিদ্দিকী, বিশিষ্ট চলচ্চিত্র তারকা ডি এ তায়েব, চলচ্চিত্র নির্মাতা গাজী আপেল মাহমুদ, অভিনেত্রী ও বিউটি এক্সপার্ট নাহিদা আশরাফ আন্না, শিক্ষানুরাগী সায়েদ মিল্কি, এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট (প্রোগ্রাম) মারিয়া শিমু এবং প্রখ্যাত মডেল ও নারী উদ্যোক্তা মিরিন সোমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও সম্মাননা সনদ তুলে দেন খন্দকার রুহুল আমিন (সিআইপি)।
‘মিস ম্যাজেস্টিক বাংলাদেশ ২০২৭’ খেতাব জয়ের পর প্রতিক্রিয়া জানিয়ে সাবরিনা মারিয়াম তাঁর এ অর্জনকে সামনের দিকে আরও বড় কাজের উদ্দীপনা হিসেবে দেখছেন। এদিকে বাঙলা কলেজের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক মহলেও বইছে আনন্দের হাওয়া। সহশিক্ষা ও সৃজনশীল কাজের মাধ্যমে ক্যাম্পাসকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করায় সংশ্লিষ্টরা সাবরিনাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

