ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন অব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-জিবিসির নেতৃত্বে শাওন ও রাজীব
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যবস্থাপনা বিভাগের নতুন সংগঠন ‘ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন’ এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নেতৃত্বে শাওন ও রাজীব।![]() |
| নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শফিকুল ইসলাম শাওন এবং সদস্য সচিব হয়েছেন এস এম রাজীব। |
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বাঙলা কলেজ ক্যাম্পাসে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন অব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-জিবিসি’র প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই প্রতিষ্ঠাকালীন কমিটিতে মো. শফিকুল ইসলাম শাওন আহ্বায়ক এবং এস এম রাজীব সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন।
কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হোসেন চৌধুরী। পাশাপাশি পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন অধ্যাপক কামরুল নাহার ও অধ্যাপক মুহাম্মদ নাজমুল হক।
এছাড়া সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে ফয়সাল রেজা এবং সার্বিক তত্ত্বাবধায়ক হিসেবে মো. আরিকুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মো. শিহাব আহমেদ।
যুগ্ম আহ্বায়কের তালিকায় রয়েছেন _ সুমাইয়া আলম, আশিকুর রহমান রাকিব, মো. আশিকুর রহমান রিজভী, অনিক হোসেন ও মো. নাজমুল হাসান নিশাদ।
কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন _ শাহ মো. আজমাইন ফেরদৌস (প্রান্ত), ফাহমিদা সাদিয়া, শান্তা আক্তার, মো. রায়াত ইসলাম সাম্য, সিনথিয়া ইসলাম স্মৃতি, তাওসিফ বিন আহমেদ ভূঁইয়া, মেহরাব হোসেন, সানজিদা আক্তার রিতু, হাসনাইন হাওলাদার ইফরাত, আল-আমিন মালিক করবী, সামিউল আলম সবুজ, মো. মাহির দাইয়ান ও তাওহীদ আদনান।
সংগঠনের গঠনতন্ত্রের অধ্যাদেশ-১ অনুযায়ী এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এই কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত ও প্রকাশের সর্বসম্মতিক্রমে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
বিভাগীয় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে জানান, এ সংগঠনের আত্মপ্রকাশের মাধ্যমে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও দৃঢ় হবে। পাশাপাশি এটি শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


