x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

দু’পক্ষের মারামারি, ইউনিয়ন জামায়াত সেক্রেটারির মৃত্যু

নওগাঁর পোরশায় পুকুরের পানি সেচকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আফজাল হোসেন (৫৫) নিহত হয়েছেন...
প্রকাশঃ
অ+ অ-

নওগাঁর পোরশায় পুকুরের পানি সেচকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আফজাল হোসেন (৫৫) নিহত হয়েছেন। রোববার (৩০ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আফজাল হোসেন উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এবং বড়গুন্দইল নওয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ বিকেলে বড়গুন্দইল নওয়াপাড়া মালতিপুর ও কাদিপুর জামে মসজিদের লিজ নেওয়া পুকুরের পানি সেচকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে প্রতিপক্ষের লোকদের মারধরে আফজাল হোসেন গুরুতর আহত হন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ২৮ মার্চ নিহতের ছোট ভাই আলফাজ হোসেন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এ ঘটনায় গুন্দইল গ্রামের ইমামুল হাসান, একই গ্রামের বাবুল হোসেন ও সাপাহার উপজেলার পদলপাড়া গ্রামের রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, ঘটনাটি পোরশা ও সাপাহার থানার সীমানা এলাকায় হওয়ায় দুই থানার কর্মকর্তারা যৌথভাবে বিষয়টি তদন্ত করছেন।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন