x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রকাশঃ
অ+ অ-

বাংলাদেশ ছাত্রলীগের লগো - ছবি সংগৃহীত


বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

আঃ লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২-এর এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের একটি ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানা ধরনের জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল ও তথ্য দেশের বড় বড় গণমাধ্যমে প্রকাশিত হয়, যেমন ছিল এই সংগঠনের নেতাদের অপরাধ। নেতাকর্মীরা বেশ কয়েকটি সন্ত্রাসী মামলায় জড়িত বলেও জানা গেছে। তা আদালতে প্রমাণিত হয়েছে।

গত বছরের ১৫ জুলাই থেকে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময়, ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রতিবাদী ছাত্র ও সাধারণ জনগণের উপর উন্মাদ ও নির্মম সশস্ত্র হামলা চালিয়ে শত শত ছাত্র ও নিরীহ মানুষকে হত্যা করে এবং আরও অনেকের জীবন বিপন্ন করে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, নাশকতামূলক ও উসকানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে বলে সরকারের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।

এমতাবস্থায় সরকার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ১৮ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন 'বাংলাদেশ ছাত্রলীগ'কে নিষিদ্ধ ঘোষণা করল এবং ওই আইনের তফসিল-২ এ 'বাংলাদেশ ছাত্রলীগ' নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্ত্বা হিসেবে তালিকাভুক্ত করল বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন