মিরসরাইয়ে জোরারগঞ্জ পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৩
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন মাদক মামলার, একজন চুরি মামলার এবং অন্যমিরসরাইয়ে জোরারগঞ্জ পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন মাদক মামলার, একজন চুরি মামলার তদন্তে প্রকাশিত আসামি এবং অপরজন সিআর পরোয়ানাভুক্ত তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। মঙ্গলবার (১৭ নভেম্বর) তাঁদের যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. আব্দুল আলীম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় বারইয়ারহাট পৌরসভার ইমামপুর ১ নম্বর ওয়ার্ডের পুলিশ বক্সের সামনে পাকা সড়ক থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. রিয়াজ উদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি নোয়াখালী জেলার হাতিয়া থানার ১ নম্বর হরনী ইউনিয়নের চেয়ারম্যানঘাট এলাকার বাসিন্দা।
এ ঘটনায় ১৭ নভেম্বর ২০২৬ তারিখে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে।
অন্যদিকে, এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মাসুদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে চুরির মামলার তদন্তে প্রকাশিত আসামি মিজানুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করেন। জোরারগঞ্জ থানার মামলা নং-৩৭, তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৬, দণ্ডবিধির ৩৭৯/৩৪ ধারার মামলায় তাঁকে ১৭ নভেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বারইয়ারহাট পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পুকুরিয়া এলাকার বাসিন্দা।
এ ছাড়া এএসআই (নিঃ) আব্দুল মমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি রেদোয়ান হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেন। তিনি চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভালুকিয়া এলাকার বাসিন্দা। গত ১৬ নভেম্বর রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে করেরহাট বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি।
জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেপ্তার তিন আসামিকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

