চলচ্চিত্রে নতুন সম্ভাবনার স্বপ্নদ্রষ্টা মনোজিত ধীমনের জন্মদিন কাল
বাংলাদেশের চলচ্চিত্র ব্যক্তিত্ব বড়ুয়া মনোজিত ধীমনের ৪৫ তম জন্মদিন আগামীকাল। এ উপলক্ষে ঢাকা ফিল্ম ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান।চলচ্চিত্রে নতুন দিগন্তের স্বপ্ন নিয়ে এগিয়ে চলা মনোজিত ধীমনের জন্মদিন আগামীকাল,
বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে নতুন সম্ভাবনা সৃষ্টি এবং আন্তর্জাতিক পরিসরে দেশের চলচ্চিত্রকে পরিচিত করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব বড়ুয়া মনোজিত ধীমন। প্রযোজনা, অভিনয় ও চলচ্চিত্রসংশ্লিষ্ট সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় এই ব্যক্তিত্বের ৪৫তম জন্মদিন আগামীকাল ১৭ নভেম্বর। ১৯৮২ সালের ১৭ নভেম্বর কুমিল্লা শহরে জন্মগ্রহণ করেন তিনি।
চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনায় ভিন্নধর্মী উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে আলোচনায় এসেছেন মনোজিত ধীমন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বাংলাদেশে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি ভাষার চলচ্চিত্র ‘ডট’। চলচ্চিত্রটির প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। দেশের চলচ্চিত্র শিল্পে ইংরেজি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের এই উদ্যোগকে নতুন সম্ভাবনার একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
২০২৫ সালের আগস্টে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার পর একই বছরের ৫ সেপ্টেম্বর দেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ডট’। দেশের দর্শকদের কাছে পৌঁছানোর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও চলচ্চিত্রটি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়। ২০২৫ সালের ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এএমসি ইউনিভার্সাল স্টুডিওসহ দেশটির ১৫টি অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হয়।
আন্তর্জাতিক প্রদর্শনীর ধারাবাহিকতায় ২০২৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় ‘ডট’। উৎসবে চলচ্চিত্রটি দর্শক ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের প্রশংসা কুড়ায়। এর মধ্য দিয়ে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলা চলচ্চিত্রের পাশাপাশি ইংরেজি ভাষার চলচ্চিত্র নির্মাণেও নতুন সম্ভাবনার বার্তা তুলে ধরেন মনোজিত ধীমন।
‘ডট’-এর কাজের অভিজ্ঞতা ও চলচ্চিত্র নির্মাণের ধারাবাহিকতায় এবার নতুন ইংরেজি ভাষার চলচ্চিত্র ‘ডিটেকটিভ’-এর কাজ শুরু করেছেন তিনি। নতুন এই চলচ্চিত্রের মধ্য দিয়ে চলচ্চিত্রাঙ্গনে আরও একটি ভিন্নধর্মী কাজ উপহার দেওয়ার প্রত্যাশা রয়েছে তাঁর।
শুধু চলচ্চিত্র প্রযোজনা ও অভিনয়েই সীমাবদ্ধ নন মনোজিত ধীমন; চলচ্চিত্র সংস্কৃতি ও সংগঠনের বিকাশেও পালন করছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বর্তমানে তিনি বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশনের সভাপতি এবং ঢাকা ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের চলচ্চিত্র সংস্কৃতির উন্নয়ন ও বিকাশে কাজ করে যাচ্ছেন তিনি।
এদিকে তাঁর জন্মদিন উপলক্ষে ঢাকা ফিল্ম ক্লাবের উদ্যোগে আগামীকাল সন্ধ্যায় রাজধানীর বাংলামটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শুভাকাঙ্ক্ষী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে। এ আয়োজনে বড়ুয়া মনোজিত ধীমনের জীবন, কর্ম ও চলচ্চিত্রে অবদানের নানা দিক তুলে ধরে একটি সুদৃশ্য স্মারক সংকলন (সুভ্যেনির) প্রকাশ করা হবে।
জন্মদিনকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। চলচ্চিত্র নির্মাণ, প্রযোজনা ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর অব্যাহত পথচলা দেশের চলচ্চিত্র শিল্পে নতুন নতুন সম্ভাবনা তৈরি করবে - এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আগামী দিনের চলচ্চিত্র যাত্রায় আরও সৃজনশীল কাজ ও সাফল্যের প্রত্যাশা নিয়ে ১৭ নভেম্বর জন্মদিন উদযাপন করবেন চলচ্চিত্র ব্যক্তিত্ব বড়ুয়া মনোজিত ধীমন।

