x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

‘হিউম্যান রাইটস আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন সুজন মাহবুব

পারফরম্যান্স আর্টে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘হিউম্যান রাইটস আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন শিল্পী সুজন মাহবুব।
প্রকাশঃ
অ+ অ-
পারফরম্যান্স আর্টে অবদানের স্বীকৃতি, ‘হিউম্যান রাইটস আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন সুজন মাহবুব

ঢাকা, ২১ নভেম্বর ২০২৬: সমকালীন শিল্পকলার অন্যতম সৃজনশীল ও শক্তিশালী মাধ্যম পারফরম্যান্স আর্টে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘হিউম্যান রাইটস আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন বিশিষ্ট দৃশ্যশিল্পী ও পারফরম্যান্স আর্টিস্ট সুজন মাহবুব।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানীর বিজয়নগরের হোটেল অরিওনেটে ‘হিউম্যান রাইটস কালচারাল সোসাইটি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্প-সংস্কৃতি অঙ্গনের গুণীজন এবং আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে শিল্পী সুজন মাহবুব বলেন, “শিল্প যখন সময়ের কথা বলে, মানুষের না-বলা যন্ত্রণা ও স্বপ্নের কথা বলে, তখন তা কেবল নান্দনিকতায় সীমাবদ্ধ থাকে না—তা হয়ে ওঠে মানবতার প্রতিচ্ছবি। পারফরম্যান্স আর্টের মতো একটি চ্যালেঞ্জিং ও সমকালীন শিল্পমাধ্যমকে এভাবে মূল্যায়ন করার জন্য আয়োজক কর্তৃপক্ষকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আজকের এই সম্মাননা সত্য, সুন্দর ও কল্যাণের পথে আমার আগামীর শিল্পযাত্রাকে আরও বেশি দায়বদ্ধ ও অনুপ্রাণিত করবে।”

উল্লেখ্য, ‘শিল্পের ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত সুজন মাহবুব দীর্ঘদিন ধরে বাংলাদেশের দৃশ্যশিল্প, মঞ্চনাটক ও পারফরম্যান্স আর্টের বিকাশে কাজ করে আসছেন। লোকজ ঐতিহ্যের সঙ্গে আধুনিক শিল্পভাবনার সৃজনশীল সমন্বয়ের মাধ্যমে তিনি শিল্পাঙ্গনে নিজস্ব স্বকীয়তা তৈরি করেছেন। তাঁর শিল্পচর্চায় সমকালীন সমাজ, মানবিক অনুভূতি এবং মানুষের জীবনঘনিষ্ঠ নানা বিষয় বিশেষভাবে উঠে আসে।

অনুষ্ঠানে ‘মানবাধিকার রক্ষায় পারিবারিক শিক্ষার প্রয়োজনীয়তা’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় পারিবারিক মূল্যবোধ এবং নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনা সভা ও সম্মাননা প্রদান পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা।

পারফরম্যান্স আর্টে সুজন মাহবুবের এই স্বীকৃতি তাঁর দীর্ঘদিনের শিল্পচর্চা ও সৃজনশীল অবদানের একটি উল্লেখযোগ্য সম্মাননা হিসেবে বিবেচিত হচ্ছে।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন