x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

মডেলিংয়ে ‘ম্যান অব দ্য প্ল্যানেট বাংলাদেশ ২০২৭’ হলেন বাঙলা কলেজের শিক্ষার্থী হামজা

‘6th AP House Super Model Bangladesh – Season 6 (2026)’-এর মিস্টার ক্যাটাগরিতে বিজয়ী হয়ে ‘ম্যান অব দ্য প্ল্যানেট বাংলাদেশ ২০২৭’ খেতাব অর্জন করেছেন সরক
প্রকাশঃ
অ+ অ-

মডেলিংয়ে ‘ম্যান অব দ্য প্ল্যানেট বাংলাদেশ ২০২৭’ হলেন সরকারি বাঙলা কলেজের হামজা

দেশের ফ্যাশন, মডেলিং ও সৌন্দর্য প্রতিযোগিতার অঙ্গনে নতুন সাফল্য অর্জন করেছেন রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী হামজা চৌধুরী। ‘6th AP House Super Model Bangladesh – Season 6 (2026)’-এর মিস্টার ক্যাটাগরিতে বিজয়ী হয়ে তিনি অর্জন করেছেন মর্যাদাপূর্ণ ‘ম্যান অব দ্য প্ল্যানেট বাংলাদেশ ২০২৭’ খেতাব।

হামজা চৌধুরী সরকারি বাঙলা কলেজের সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি মডেলিংয়ে নিজের প্রতিভা ও যোগ্যতার স্বাক্ষর রেখে এই অর্জনের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন তিনি।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৮ নম্বর ফ্লোরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেন ১২০ জন প্রতিযোগী। কয়েক ধাপের বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হন ২০ জন প্রতিযোগী।

চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীদের দক্ষতা, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব বিকাশে আয়োজন করা হয় ১২টি বিশেষ গ্রুমিং ক্লাস। এসব প্রশিক্ষণে ব্যক্তিত্বের বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি, মডেলিং দক্ষতা, ক্যাটওয়াক, উপস্থাপনা এবং আন্তর্জাতিক মানের পেজেন্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এপি প্রোডাক্ট হাউস বিডির ন্যাশনাল ডিরেক্টর আর এইচ আরমান ও ইঞ্জিনিয়ার আজিম উল্লাহর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল দেশের প্রতিভাবান তরুণ-তরুণীদের যোগ্যতা ও সম্ভাবনাকে জাতীয় সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ সৃষ্টি করা।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, চলচ্চিত্র তারকা ডি এ তায়েব, পরিচালক গাজী আপেল মাহমুদ, চলচ্চিত্র অভিনেত্রী ও বিউটি এক্সপার্ট নাহিদা আশরাফ আন্না, শিক্ষানুরাগী সায়েদ মিল্কি, এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট (প্রোগ্রাম) মারিয়া শিমু এবং মডেল ও নারী উদ্যোক্তা মিরিন সোমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার রুহুল আমিন (সিআইপি)। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পর্যায়ের খেতাব ও সম্মাননা।

‘ম্যান অব দ্য প্ল্যানেট বাংলাদেশ ২০২৭’ খেতাব অর্জন হামজা চৌধুরীর মডেলিং ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁর এ অর্জনে গর্বিত সরকারি বাঙলা কলেজের শিক্ষাঙ্গনও। একই সঙ্গে তাঁর এই সাফল্য দেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের নতুন প্রতিভাবান তরুণ-তরুণীরা নিজেদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার আরও বেশি সুযোগ পাবেন।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন