x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

‘ম্যান অব দ্য প্ল্যানেট বাংলাদেশ ২০২৭’ হলেন হামজা চৌধুরী

‘6th AP House Super Model Bangladesh – Season 6 (2026)’-এর মিস্টার ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়েছেন হামজা চৌধুরী। তিনি অর্জন করেছেন ‘ম্যান অব দ্য প্ল
প্রকাশঃ
অ+ অ-

‘ম্যান অব দ্য প্ল্যানেট বাংলাদেশ ২০২৭’ হলেন হামজা চৌধুরী

দেশের মডেলিং ও সৌন্দর্য প্রতিযোগিতার অঙ্গনে নতুন সাফল্য অর্জন করেছেন হামজা চৌধুরী। ‘6th AP House Super Model Bangladesh – Season 6 (2026)’-এর মিস্টার ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়ে তিনি অর্জন করেছেন সম্মানজনক ‘ম্যান অব দ্য প্ল্যানেট বাংলাদেশ ২০২৭’ খেতাব।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৮ নম্বর ফ্লোরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। কয়েক ধাপের বাছাই প্রক্রিয়া পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেন ২০ জন প্রতিযোগী। তাঁদের দক্ষতা, ব্যক্তিত্ব ও উপস্থাপনার মান উন্নয়নে আয়োজন করা হয় ১২টি বিশেষ গ্রুমিং সেশন।

এসব প্রশিক্ষণে প্রতিযোগীদের ব্যক্তিত্ব গঠন, আত্মবিশ্বাস বৃদ্ধি, ক্যাটওয়াক, উপস্থাপনা, মডেলিং কৌশল এবং আন্তর্জাতিক মানের সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।এপি প্রোডাক্ট হাউস বিডির ন্যাশনাল ডিরেক্টর আর এইচ আরমান ও ইঞ্জিনিয়ার আজিম উল্লাহর উদ্যোগে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। আয়োজকদের মূল লক্ষ্য ছিল দেশের সম্ভাবনাময় তরুণ-তরুণীদের প্রতিভা ও যোগ্যতাকে জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি করা।

প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, চলচ্চিত্র তারকা ডি এ তায়েব, পরিচালক গাজী আপেল মাহমুদ, অভিনেত্রী ও বিউটি এক্সপার্ট নাহিদা আশরাফ আন্না, শিক্ষানুরাগী সায়েদ মিল্কি, এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট (প্রোগ্রাম) মারিয়া শিমু এবং মডেল ও নারী উদ্যোক্তা মিরিন সোমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার রুহুল আমিন (সিআইপি)। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পর্যায়ের খেতাব ও সম্মাননা।

‘ম্যান অব দ্য প্ল্যানেট বাংলাদেশ ২০২৭’ নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে মডেলিং অঙ্গনে নিজের অবস্থান আরও এক ধাপ এগিয়ে নিলেন হামজা চৌধুরী। তাঁর এ অর্জন দেশের মডেলিং অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের নতুন মডেল ও প্রতিভাবান তরুণ-তরুণীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা ও প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন