x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

গোপালগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপি নেতা আজাদুর রহমান মাহফুজের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
প্রকাশঃ
অ+ অ-

গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপি নেতা ও দুইবারের নির্বাচিত ইউপি সদস্য আজাদুর রহমান মাহফুজের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার মোচনা ইউনিয়নের ঘুনসি গ্রামের ‘মেম্বার বাড়ি’তে এ হামলার ঘটনা ঘটে।

আজাদুর রহমান মাহফুজ মুকসুদপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয় সূত্রের অভিযোগ, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাসির খন্দকার ও মিজানুর রহমান মিজানের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁর বাড়িতে হামলা চালায়।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, হামলার বিষয়টি আগেভাগে আঁচ করতে পেরে বাড়ির সদস্যরা নিরাপদ স্থানে সরে যান। ফলে এ ঘটনায় কেউ আহত হননি। তবে হামলাকারীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবারটি।

এদিকে, আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। জেলার বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। এর মধ্যে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার জানায়, থানায় অগ্নিসংযোগ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে এখনো এ ঘটনায় মামলা বা লিখিত অভিযোগ করা সম্ভব হয়নি।

তবে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আজাদুর রহমান মাহফুজের পরিবারের সদস্যরা।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য এবং পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযুক্ত করা হবে।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন