x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

মিরসরাইয়ে দারুল আরকাম একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মিরসরাইয়ে দারুল আরকাম একাডেমির আয়োজনে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। ২৮টি বিজ্ঞান প্রদর্শনীসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী
প্রকাশঃ
অ+ অ-
মিরসরাইয়ে দারুল আরকাম একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মিরসরাই উপজেলার দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কুরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুরাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দীন। তাঁর সূচনা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাসানুজ্জামান সানি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনসারী। বিশেষ অতিথি ছিলেন মাদরাসাতুল মাদীনাহ বারইয়ারহাটের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা রিয়াদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে হাসানুজ্জামান সানি বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি সৃজনশীল, আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুরাদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কোরআন-সুন্নাহর আলোকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দক্ষ করে তোলাই প্রতিষ্ঠানের লক্ষ্য। শিক্ষার্থীদের প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়। অভিভাবক, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে মাদ্রাসার ১৫ জন শিক্ষক-শিক্ষিকাকে শ্রেষ্ঠ শিক্ষক সংবর্ধনা প্রদান করা হয়। বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার পরিচয় তুলে ধরে মোট ২৮টি প্রদর্শনী স্থান পায়। এছাড়া ক্রীড়া প্রতিযোগিতায় ১৯টি এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৪টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী মোট ১৪২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন জান বিবি জামে মসজিদের খতিব মাওলানা নুরুন্নবী, ব্যবসায়ী হাফেজ ওমর ফারুক, সমাজসেবক রিদওয়ানুল হক ও আবু সাঈদ বাবলু, সংগঠক ফয়সল তৈমুর, মিরসরাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন ও মোমিন উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডাক্তার মাওলানা মো. নুরুন্নবীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন