বাঙলা কলেজ ম্যাথ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে শামীম-নাহিদ
সরকারি বাঙলা কলেজ ম্যাথ অ্যাসোসিয়েশনের নতুন ২০২৬-২৭ মেয়াদের কমিটি গঠন করা হয়েছে। সভাপতি শামীম ও সাধারণ সম্পাদক নাহিদের নেতৃত্বে শুরু হলো নতুন যাত্রা।
![]() |
| বাঙলা কলেজ ম্যাথ অ্যাসোসিয়েশনের হাল ধরলেন শামীম ও নাহিদ |
সরকারি বাঙলা কলেজের গণিত বিভাগের শিক্ষার্থীদের জনপ্রিয় সংগঠন ‘ম্যাথ অ্যাসোসিয়েশন অব বাঙলা কলেজ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২৭ মেয়াদের এই চতুর্থ কমিটিতে সভাপতি হিসেবে মো. শামীম মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. নাহিদ হাসান মনোনীত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) কলেজ ক্যাম্পাসে আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন_
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন_ মো. রাফিদ হাসান, মো. আব্দুল মাজেদ, ফজলুল করিম রাহাত, তানভীর হাসনাত প্রান্ত, সানওয়ার হোসেন, জাইমাতুল ফেরদৌস জীম, লাবণ্য সরকার এবং মো. আরিফুল ইসলাম। নতুন দায়িত্ব গ্রহণ করে নবনির্বাচিত সভাপতি মো. শামীম মিয়া জানান, গণিত বিভাগের শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে সংগঠনটিকে আরও বেশি কার্যকর করে তোলাই তাঁদের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের মধ্য থেকে গণিতভীতি দূর করা, গণিতচর্চায় আগ্রহ তৈরি এবং নিয়মিত বিভিন্ন শিক্ষামূলক ও গণিতভিত্তিক ইভেন্ট আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করতে তারা কাজ করে যাবেন। অন্যদিকে, নতুন সাধারণ সম্পাদক মো. নাহিদ হাসান বলেন, "আমরা ম্যাথ অ্যাসোসিয়েশনকে গণিত বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি সম্পূর্ণ শিক্ষাবান্ধব ও গতিশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।" এই লক্ষ্যে আগামীতে গণিত অলিম্পিয়াড, সেমিনার, কর্মশালা ও একাডেমিক সহায়তামূলক নানা কার্যক্রম জোরদার করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। |


