মিরসরাইয়ে ৭ নং কাটাছড়া ইউনিয়নে নুরুল আমিন এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
মিরসরাইয়ের কাটাছড়া ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে নুরুল আমিন এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমকালো উদ্বোধন সম্পন্ন হয়েছে।![]() |
| নুরুল আমিন এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুভ উদ্ভোদন। |
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় উৎসবমুখর পরিবেশে এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পর্দা উঠলো মর্যাদাপূর্ণ 'নুরুল আমিন এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬'-এর। বুধবার বিকেল ৩টায় মিরসরাইয়ের ৭ নং কাটাছড়া ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী ওয়াহেদুনেছা উচ্চবিদ্যালয় মাঠে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই ক্রীড়া মহাযজ্ঞের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৭ নং কাটাছড়া ইউনিয়ন শাখার ক্রীড়া পরিচালনা কমিটির সুনিপুণ ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। যুবসমাজকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ধারার ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করার মহৎ উদ্দেশ্যকে সামনে রেখেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ নুরুল আমিন এমপি। তাঁর আগমনকে কেন্দ্র করে পুরো মাঠ প্রাঙ্গণে উৎসবের আমেজ তৈরি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আবদুল আউয়াল চৌধুরী এবং মিরসরাই উপজেলা বিএনপির সভাপতি ও ৭ নং কাটাছড়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান অ্যাডভোকেট আলীউল কবির ইকবাল। এছাড়া মঞ্চ আলোকিত করেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইন উদ্দিন মাহমুদ এবং মিরসরাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি লায়ন মোহাম্মদ তাহের আহমেদ। অনুষ্ঠানে জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ দাউদুল ইসলাম মিশন, ৭ নং কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম মেম্বার, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য ও কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার, এবং সাবেক সদস্য সচিব মোঃ নুর উদ্দিন জাহেদ উপস্থিত ছিলেন। পাশাপাশি চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শওকত আকবর সোহাগ, মিরসরাই উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রহমান এলাহি সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওমর শরিফ মানিক, কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক হোসেন ও মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব মোঃ আবু দাউদ, কাটাছড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবুল হাসেম মিয়াজী সহ আরও অসংখ্য নেতৃবৃন্দ এই মাহেন্দ্রক্ষণে যোগ দেন। মিরসরাই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূল থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত পদচারণায় পুরো উদ্বোধনী অনুষ্ঠানটি একটি বিশাল মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত অতিথিবৃন্দ আয়োজকদের এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও খেলাধুলার প্রসারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


