x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ী ও পলাতক আসামীসহ গ্রেফতার ৮

চট্টগ্রামের জোরারগঞ্জ পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামীসহ মোট ৮ জন গ্রেফতার। আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রের
প্রকাশঃ
অ+ অ-

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ০১ বছর ৬ মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামী ০১ জন, ২টি মাদক মামলায় সর্বমোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২০০০/- টাকাসহ ২ জন মাদক ব্যবসায়ী, ফৌজদারী কার্যবিধি ১৫১ মোতাবেক ২ জন, সিআর পরোয়ানা ০২ জন এবং অন্যান্য মামলায় ০১ জন সহ মোট ৮ জন আসামী গ্রেফতার। 

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল হালিম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করিয়া

পিএসআই (নিরস্ত্র) কামরুল হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া জোরারগঞ্জ থানাধীন ৬নং ইছাখালী ইউপিস্থ ইকোনমিক জোনের নতুন ৩০০ ফিট বেপজার গেইটের সামনের পাঁকা রাস্তার উপর হতে ১২/০৯/২০২৬খ্রি. ২০.১৫ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী মো: বাদশা(৩৬), পিতা-মোঃ রফিকজ্জামান প্রকাশ ছোট্টু মিয়া, মাতা-আলেহা বেগম, সাং-চরশরৎ, ৯নং ওয়ার্ড, ৬নং ইছাখালী, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম’কে ২৫(পঁচিশ) পিস লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেট,  ওজন-২ গ্রাম, মূল্য -৭,৫০০/-(সাত হাজার পাঁচশত) টাকা এবং মাদকদ্রব্য বিক্রয় লব্ধ নগদ-২০০০/-(দুই হাজার) টাকা সহ গ্রেফতার করেন। ধৃত করার সময় দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। 

এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মাসুদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার ২নং ওয়ার্ড কমফোর্ট হাসপাতালের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের উপর হতে ১২/০৯/২০২৬খ্রি. ২৩.০৫ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী ১। মো: সুমন (৪৩), পিতা-মো: করিম, মাতা-জেসমিন আক্তার, সাং-মেথরপট্টি (সুইফার কলোনী), হরিচান পাড়া, লাভ লেইন, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম; বর্তমানে: বলুয়ার দিঘীর পশ্চিম পাড়, হাজী মোহাম্মদ খায়ের এর কলোনী, ৩১নং কক্ষ, কোরবানীগঞ্জ, ২০ নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, জেলা -চট্টগ্রামকে তাহার কালো রংয়ের ক্যাপের ভিতর বিশেষ কায়দায় লুকানো ১৫ (পনের) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ১.২ গ্রাম, মূল্য- ৪,৫০০/- (চার হাজার পাঁচশত) টাকা সহ গ্রেফতার করেন। 

এএসআই (wbt) মো: আব্দুল মমিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ সিআর মামলা নং-১৪০/২৬ (ভূজপুর)  ধারা-যৌতুক নিরোধ আইনের ৩ ধারা এর পরোয়ানা ভুক্ত আসামী শাহাদাত হোসেন, পিতা-সুজাউল হক, সাং-উত্তর ইসলামপুর, পূর্ব হিঙ্গুলী, ডাক: হিঙ্গুলী, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রামকে গত ১২/০৯/২০২৬খ্রি. তারিখ ২০.৩০ ঘটিকায় আসামীর নিজ বাড়ী হইতে এবং জোরারগঞ্জ থানার মামলা নং-০১(১২)২০, জিআর-২১২/২০, ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারণির ২৪(খ)/৩৮ মুলে ১ বছর ৬ মাস কারাদন্ড প্রাপ্ত আসামী মোঃ আউলিয়া হোসেন প্রঃ শহিদ, পিতা-মোঃ নুরু হোসেন, সাং-ইসলামপুর(সৃষ্টি নিকেতনের পাশে), ৯নং ওয়ার্ড, ২নং হিঙ্গুলি ইউপি, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রামকে ১৩/০৯/২০২৬খ্রি. সকাল ০৭.৩০ ঘটিকার সময় ইসলামপুর এলাকা হইতে গ্রেফতার করেন। 

এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মাসুদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনাকালে জোরারগঞ্জ থানার সাধারণ ডায়রী নং-৫৩৫, তারিখ-১২/০৯/২০২৬খ্রি. মূলে মো: মাহাবুবুল ইসলাম রাব্বি (২০), পিতা-জুলহাস মিয়া, মাতা-খাইরুন বেগম, সং-নাছিরপুর, ২নং ওয়ার্ড, নাছিরনগর ইউপি, থানা-নাছিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, বর্তমানে মাদারবাড়ী, ২৮নং ওয়ার্ড, থানা-সদরঘাট, জেলা-সিএমপি চট্টগ্রাম’কে ফৌজধারী কার্যবিধি আইনের ১৫১ মূলে গত ১২/০৯/২০২৬খ্রি. রাত অনুমান ২২.৪৫ ঘটিকায় জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট বাজার এলাকা হইতে গ্রেফতার করেন। 

এসআই(নি:) মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনাকালে জোরারগঞ্জ থানার মামলা নং-১২, তাং- ১৮/১০/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩২৩/ ৩০৭/৪৪৭/৪২৭/১১৪/ ১০৯/৫০৬ পেনাল কোড ১৮৬০ এর তদন্তে প্রকাশিত আসামী মোঃ শরিফুল ইসলাম রাসেল (৪০), পিতা-মৃত আবুল কালাম আজাদ, মাতা- মৃত শিরিনা আক্তার, সাং- জয়পুর পূর্ব জোয়ার, ১নং ওয়ার্ড, মতিউর রহমান আমিন বাড়ী, ১নং করেরহাট ইউপি,  থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম’কে ১৩/০৯/২০২৬খ্রি. রাত ০০.১০ ঘটিকার সময় বারইয়ারহাট বাজার এলাকা হইতে গ্রেফতার করেন।   

এসআই (নিঃ) মোঃ আকরামুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনাকালে জোরাগঞ্জ থানার সাধারণ ডায়রী নং- ৫৫৪, তাং-১২/০৯/২০২৬খ্রি. মূলে আসামী প্রিন্স দেবনাথ(২০), পিতা- আশুতোষ নাথ, মাতা: লক্ষীরানী দেবী-স্থায়ী: (গ্রাম- দেওয়ানপুর, জগদীশ চৌকিদারের বাড়ী, ওয়ার্ড নং-০৩, ৩নং জোরারগঞ্জ ইউপি, থানা- জোরারগঞ্জ, জেলা -চট্টগ্রাম’কে  ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারা মোতাবেক ১২/০৯/২০২৬খ্রি. ২২.১০ ঘটিকায় দেওয়ানপুর এলাকা হইতে গ্রেফতার করেন। 

এএসআই (নিঃ) খন্দকার বাবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনাকালে জোরারগঞ্জ থানার মামলা নং-৭(১১)২৪, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৫০৬(২) পেনাল কোড এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোশারফ হোসেন প্র: ফুলসার (৪৪), পিতা-ফয়েজ আহাম্মদ প্র: তারন, সাং-খিলমুয়ারী, ৫নং ওয়ার্ড, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম’কে ১২/০৯/২০২৬খ্রি. ২২.৩০ ঘটিকায় খিলমুরারী এলাকা হইতে গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন