সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে শিক্ষকদের না ভোটের ক্যাম্পিংয়ের গুঞ্জন, ডেকেছেন জরুরী মিটিং
প্রকাশঃ
সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তবে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়ে শিক্ষার্থীদের মতামত গ্রহণে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের উদ্যোগের মধ্যেই নতুন করে দেখা দিয়েছে বিতর্ক।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শহীদ সোহরাওয়ার্দী কলেজের একটি মেসেঞ্জার গ্রুপের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়েছে, শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকদের জরুরি মিটিং ডাকা হয়েছে এবং ‘না’ ভোটের বিষয়ে শিক্ষার্থীদের মতামত নেওয়ার জন্যই এ মিটিংয়ের আয়োজন করা হয়েছে।
এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও ক্ষোভ। কারও কারও অভিযোগ, শিক্ষকদের একটি অংশ শিক্ষার্থীদের ‘না’ ভোট দেওয়ার জন্য প্রভাবিত করার চেষ্টা করছেন।
তবে শিক্ষকদের পক্ষ থেকে ‘না’ ভোটের ক্যাম্পিংয়ের অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মিটিংয়ের প্রকৃত উদ্দেশ্য নিয়েও সংশ্লিষ্ট শিক্ষক বা কলেজ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সাত কলেজের শিক্ষকরা এর আগেও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামো নিয়ে আপত্তি জানিয়ে কর্মসূচি পালন করেছিলেন। ফলে নতুন এই গুঞ্জন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে আরও আলোচনা-সমালোচনা।

