x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য জনাব নুরুল আমিন (এমপি)।

মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজকে রাজনীতিমুক্ত ঘোষণা এমপি নুরুল আমিনের। শিক্ষার পরিবেশ ফেরাতে এই সিদ্ধান্ত ব্যাপক প্রশংসিত হচ্ছে।
প্রকাশঃ
অ+ অ-

উত্তর চট্টগ্রামের মিরসরাই উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজকে সম্পূর্ণভাবে রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়েছে। যুগান্তকারী এই সিদ্ধান্তের নেপথ্যে প্রধান ভূমিকা পালন করেছেন মীরসরাই আসনের মাননীয় সংসদ সদস্য এবং জননেতা জনাব নুরুল আমিন। এই সাহসী ও সময়োপযোগী পদক্ষেপের কারণে তিনি এখন দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন। জানা গেছে, ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিগত কয়েকদিন ধরে চলা অনাকাঙ্ক্ষিত ও অস্থিতিশীল পরিস্থিতির স্থায়ী সমাধান এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে আজ এক বিশেষ ও অতীব গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। মীরসরাই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল আমিন মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় এবং এস রহমান ট্রাস্ট ও মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের সম্মানিত সভাপতি জনাব সাবেদ উর রহমান সুমু মহোদয়ের বিশেষ আমন্ত্রণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার মূল লক্ষ্য ছিল প্রতিষ্ঠানে স্থিতিশীলতা রক্ষা এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি নিশ্চিত করা। গুরুত্বপূর্ণ এই সভায় এলাকার বিভিন্ন স্তরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব দিদারুল আলম মিয়াজী, ৪ নং ধুম ইউনিয়নের সাংগঠনিক অভিভাবক জনাব মেজবাউল হক মানিক, মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব গাজী নিজাম, বর্তমান সদস্য সচিব জনাব আজিজুল হক চৌধুরী, ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের সাবেক সদস্য সচিব জনাব মাসুকুল আলম সোহান ও সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব গোলাম জাকারিয়া। এছাড়াও মীরসরাই উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জনাব শাহীনুল ইসলাম স্বপন এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব সারোয়ার হোসেন রুবেল এই বিশেষ সভায় অংশ নেন। রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সম্মানিত সদস্য জনাব নুরুল আফসার, এস রহমান পরিবারের অন্যতম সদস্য জনাব মোসাদ্দেক হোসেন নয়ন, অধ্যক্ষ জনাব মোহাম্মদ সোহরাব হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো: আজমল হোসেন, সহকারী প্রধান শিক্ষক জনাব লাল বাহাদুর শর্মা এবং প্রভাষক জনাব সুব্রাজ বণিক, মোহাম্মদ আব্দুল বাতেন আবিদ ও নোমান মো: নিজাম উদ্দিন উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও শিক্ষকমণ্ডলী একমত পোষণ করেন যে, মীরসরাই তথা সমগ্র উত্তর চট্টগ্রামের অন্যতম শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠের সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতির সাথে কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। তারা অত্যন্ত দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন যে, এই প্রতিষ্ঠানে অতীতে যেমন কোনো রাজনৈতিক কার্যক্রমের অস্তিত্ব ছিল না, বর্তমানেও নেই এবং ভবিষ্যতেও কোনো অবস্থাতেই এখানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সামান্যতম সুযোগ দেওয়া হবে না। শিক্ষাঙ্গনের পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রেখে শিক্ষার্থীদের জন্য একটি ভয়হীন ও সুষ্ঠু লেখাপড়ার পরিবেশ নিশ্চিত করতে উপস্থিত মীরসরাই আসনের নেতৃবৃন্দ বিভিন্ন গঠনমূলক ও সময়োপযোগী দিকনির্দেশনা প্রদান করেন। সভার শেষ পর্যায়ে, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ এবং এস রহমান ট্রাস্টের সম্মানিত সভাপতি জনাব সাবেদ উর রহমান সুমু মহোদয় কলেজের অস্থিতিশীল পরিবেশ দূর করে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করার জন্য মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল আমিন মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। অন্যদিকে, আমন্ত্রিত নেতৃবৃন্দও প্রতিষ্ঠানটির সার্বিক শৃঙ্খলা রক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে সর্বদা স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ও সুস্পষ্ট আশ্বাস প্রদান করেন। এর মধ্য দিয়েই একটি ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সভার সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন