x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

এনসিপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দিলেন কৃষকদল নেতা

নোয়াখালীর হাতিয়ায় এনসিপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের অভিযোগ।
প্রকাশঃ
অ+ অ-

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) প্রার্থীর পক্ষে কাজ করায় এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, উপজেলা কৃষক দলের সদস্য সচিবের নেতৃত্বে এই হামলা ও অগ্নিকাণ্ড চালানো হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টার দিকে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মানিক মার্কেটে মোছলেহ উদ্দিন মিলাদ নামক ওই নেতার দোকানে এই আগুনের ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোছলেহ উদ্দিন মিলাদ এনসিপির যুব সংগঠন ‘যুবশক্তি’র হাতিয়া উপজেলার যুগ্ম আহ্বায়ক। তিনি সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয় ছিলেন। অন্যদিকে, অভিযুক্ত নূরুল ইসলাম হকসাব উপজেলা কৃষক দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।
মিলাদের অভিযোগ অনুযায়ী, নির্বাচনে এনসিপির হয়ে কাজ করার কারণে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে দীর্ঘ দিন ধরে হুমকি দিয়ে আসছিলেন। সোমবার সন্ধ্যায় ওছখালী যাওয়ার পথে তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে মারধর করে এবং তার মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এলেও তাদের উপস্থিতিতেই আবারও তার ওপর হামলা হয় বলে তিনি দাবি করেন। সে সময় পুলিশ অভিযুক্ত হকসাবকে আটক করলেও পরে ছেড়ে দেয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মিলাদ খবর পান যে, তার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে দাবি করেছেন উপজেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব আবদুর রহিম।
ভুক্তভোগীর বাবা মোয়াজ্জেম হোসেন জানান, হকসাব ও তার অনুসারীরা তার ছেলেকে একাধিকবার মারধর করেছে। আগুনের সময় তাদের ঘরের দরজাও বাইরে থেকে আটকে দেওয়া হয়েছিল যাতে তারা বের হতে না পারেন।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন কৃষক দল নেতা নূরুল ইসলাম হকসাব। তার দাবি, রাজনৈতিকভাবে তাকে এবং বিএনপিকে ফাঁসাতে ভুক্তভোগীরা নিজেরাই দোকানে আগুন দিয়ে মিথ্যা নাটক সাজাচ্ছেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিছুর রহমান জানিয়েছেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং অগ্নিকাণ্ডের বিষয়টি তারা অবগত। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন