x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

সরকারি বাঙলা কলেজ ময়মনসিংহ জেলা ছাত্র-ছাত্রী কল্যান সমিতির আংশিক কমিটি প্রকাশ

প্রকাশঃ
অ+ অ-



 সরকারি বাংলা কলেজে ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের আংশিক কমিটি ঘোষণা

ঢাকার মিরপুরে অবস্থিত সরকারি বাংলা কলেজে ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের পূর্ববর্তী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সাংগঠনিক কার্যক্রমকে সচল ও গতিশীল রাখার লক্ষ্যে এই আংশিক কমিটি গঠন করা হয়।

২৬ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা, শৃঙ্খলা ও ঐক্যের মূলমন্ত্র ধারণ করে ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয়ে এই কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।

ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহান শেখ। সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ওমর ফারুক। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোঃ আজিজুল ইসলাম-কে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ আব্দুল্লাহ।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুম সরকার।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন আংশিক কমিটি সরকারি বাংলা কলেজে অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষা সহায়তা, সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, “ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদ শিক্ষার্থীদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবি, সমস্যা ও কল্যাণমূলক উদ্যোগে আমরা সবসময় পাশে থাকবো।”

উল্লেখ্য, সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরের মাধ্যমে আংশিক কমিটিটি অনুমোদন প্রদান করা হয়।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন