x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

হেডফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

জামালপুরের সরিষাবাড়ীতে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে দাঁড়িয়ে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মেহেদী মাহাদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন....
প্রকাশঃ
অ+ অ-
নিহত মেহেদী মাহাদ। ছবি : সংগৃহীত


জামালপুরের সরিষাবাড়ীতে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে দাঁড়িয়ে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মেহেদী মাহাদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে রেলওয়ে ফাঁড়ির এএসআই আশীষ চন্দ্র দে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাউসী পপুলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী মাহাদ জামালপুরে সরিষাবাড়ী পৌরসভার শিমলা পল্লী গ্রামের লাঞ্জু মিয়ার ছেলে। তিনি এবার বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে নিহত মেহেদী বাউসী পপুলার এলাকায় ঘুরতে যান। ঘুরতে গিয়ে বাউসী রেলওয়ে ব্রিজের একশ গজ দক্ষিণে রেললাইনের পাশে স্লিপারের ওপর দাঁড়িয়ে দুই কানে হেডফোন লাগিয়ে কথা বলছিলেন। এমন সময় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন বাউসী ব্রিজ অতিক্রম করছিল। ট্রেনচালক একাধিকবার বাঁশি বাজালেও শুনতে পাননি মেহেদী। পরে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মেহেদী মারা যান।

সরিষাবাড়ী রেলওয়ে ফাঁড়ির এএসআই আশীষ চন্দ্র দে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরবাসী এলাকায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকা-গামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী নামে এক যুবক মর্মান্তিকভাবে আহত হন এবং পরে তিনি মারা যান। তার পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন