x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

ফিলিস্তিনি পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎ বিভাগের কর্মী বরখাস্ত

গত সপ্তাহে পবিত্র ঈদুল ফিতরের দিনে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করায় ভারতের উত্তরপ্রদেশ বিদ্যুৎ দপ্তরের এক চুক্তিভিত্তিক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত...
প্রকাশঃ
অ+ অ-
পবিত্র ঈদের দিনে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন ভারতের উত্তরপ্রদেশের বিদ্যুৎ বিভাগের ওই কর্মী (প্রতীকী ছবি)

গত সপ্তাহে পবিত্র ঈদুল ফিতরের দিনে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করায় ভারতের উত্তরপ্রদেশ বিদ্যুৎ দপ্তরের এক চুক্তিভিত্তিক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই কর্মীর নাম সাকিব খান এবং তিনি সাহারানপুরে কর্মরত ছিলেন।

রবিবার (৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর প্রকাশ করেছে।

বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, সাকিব খান কৈলাসপুর পাওয়ার হাউসে কর্মরত ছিলেন। গত ৩১ মার্চ ঈদুল ফিতরের নামাজের পর তিনি ফিলিস্তিনের পতাকা উড়ান এবং সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন।

বিদ্যুৎ বিভাগের এক্সিকিউটিভ সঞ্জীব কুমার এই ঘটনাকে "দেশবিরোধী" কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে তিনি জানান, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, "বিষয়টি বিদ্যুৎ বিভাগের নজরে আসার পর, এটিকে একটি দেশবিরোধী কাজ হিসেবে বিবেচনা করা হয়। যে সংস্থার মাধ্যমে ওই ব্যক্তিকে কাজে নেওয়া হয়েছিল তাদেরকেও বিষয়টি জানানো হয়। ওই ঠিকাদার সংস্থাকে চিঠি দিয়ে সাকিব খানকে অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে।"

এদিকে, একই দিনে সাহারানপুরে ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল করার ঘটনাও ঘটেছে। সামাজিক মাধ্যমে সেই মিছিলের ছবি ছড়িয়ে পড়লে পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং এই ঘটনায় আটজনকে আটক করে।

পুলিশ সূত্রে খবর, আম্বালা ঈদগাহে নামাজের পর কয়েকজন ব্যক্তি ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ফিলিস্তিনপন্থী স্লোগান দেন।

সাহারানপুরের পুলিশ সুপার ব্যোম বিন্দল জানিয়েছেন, ঘটনার দিনের ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অন্যান্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন