জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
মিরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ ৪৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছজোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠান।
চট্টগ্রামের মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় (জেবি স্কুল)। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ মোট ৪৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই (চট্টগ্রাম-১) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
যুবরাজ বড়ুয়া ট্রাস্টির সভাপতি সমর কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. গোলাম জাকারিয়া এবং সাবেক সদস্য সচিব মো. মাসুকুল আলম সোহান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল আলম মানিকসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ মোট ৪৮ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি প্রদান, তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করা এবং আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

