x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

হামদ-নাত প্রতিযোগিতা ও কুইজে বিজয়ীদের পুরস্কৃত করল ইবনে হাইসাম ফাউন্ডেশন

চট্টগ্রামে ইবনে হাইসাম ফাউন্ডেশনের আয়োজনে ভিডিও হামদ-নাত প্রতিযোগিতা ও মাসিক কুইজের বিজয়ীদের পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে ২০ জনকে পুরস্কৃত করা হয়।
প্রকাশঃ
অ+ অ-

চট্টগ্রামে ইবনে হাইসাম ফাউন্ডেশনের হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতার ২০ বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে।

পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইবনে হাইসাম ফাউন্ডেশনের আয়োজনে ‘ভিডিও হামদ-নাত প্রতিযোগিতা ’২৬’ এবং ফাউন্ডেশনের শিক্ষা প্ল্যাটফর্ম ‘জানতে হলে পড়’-এর নিয়মিত মাসিক কুইজের গত তিন মাসের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। দুই আয়োজনের বিজয়ী ২০ জনের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ ও সম্মাননা তুলে দেওয়া হয়।

গত শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন সুরভী আবাসিক এলাকার একটি অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইবনে হাইসাম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসমাইল মুনিরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি মিসবাহুন নুজুম রাব্বানী এবং অফিস সেক্রেটারি মাহদী হাসান মাহিন। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও মেরিন ইঞ্জিনিয়ার মো. জুনায়েদ সাঈদী। বক্তব্যে তিনি সুস্থ ও সুন্দর ইসলামি সংস্কৃতির বিকাশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তির সঠিক ও ইতিবাচক ব্যবহারের মাধ্যমে ইসলামি সংস্কৃতির চর্চা ও বিকাশের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দুই প্রতিযোগিতার বিজয়ী ২০ জনের মাঝে ব্যাগ, বই, সনদপত্র, ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার গ্রহণের পর বিজয়ীরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। এ সময় তাঁরা প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং বিজয়ী হওয়ার আনন্দঘন অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনে তরুণ ও শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে আরও বেশি শিক্ষামূলক ও গঠনমূলক কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসমাইল মুনিরী হাসসান ইবনে সাবিত (রা.)-এর উদাহরণ তুলে ধরে শিল্পী ও সৃজনশীল ব্যক্তিদের গুরুত্ব ব্যাখ্যা করেন। একই সঙ্গে তিনি ফাউন্ডেশনের চলমান বিভিন্ন বাস্তবমুখী কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, বিজয়ী এবং তাঁদের সম্মানিত অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশ, ইসলামি সংস্কৃতির চর্চা এবং জ্ঞানভিত্তিক শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।



Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন