ডি এ তায়েব ফাউন্ডেশনের নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত
ডি এ তায়েব ফাউন্ডেশনের নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিত্রনায়ক ডি এ তায়েব।আত্মমানবতার সেবা ও সামাজিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত ডি এ তায়েব ফাউন্ডেশনের নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যানের উপদেষ্টা, চিত্রনায়ক ডি এ তায়েব।
ডি এ তায়েব ফাউন্ডেশনের আহ্বায়ক ও দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না। এ সময় চিত্রনায়ক ডি এ তায়েবের বিভিন্ন সংগঠনের উপদেষ্টা মনসুর মানিক এবং সংগঠনের যুগ্ম আহ্বায়ক জন সিদ্দিকী সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাচল মেট্রো সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক অশোক ধর, ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট রায়হান মোর্শেদ, এ কে এ সৈকত, জাগো বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সুপার হিরো ডি এ তায়েব ফ্যান ক্লাবের সিনিয়র উপদেষ্টা এ এস এম রহমাতুল্লাহ, টাঙ্গাইল জেলা যুব সমিতির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম শাওন।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা এবং ব্র্যান্ড প্রোমোটার বারিশা হকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে চিত্রনায়ক ডি এ তায়েব ফাউন্ডেশনের মানবিক ও সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক মাহবুবা শাহরিন বলেন, সংগঠনকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সদস্যদের আন্তরিকতা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের একপর্যায়ে আনুষ্ঠানিকভাবে ডি এ তায়েব ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন: আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান অপূর্ব, যুগ্ম আহ্বায়ক জন সিদ্দিকী এবং সদস্য হিসেবে রয়েছেন মোজাম্মেল হোসেন, ডা. আলামিন প্রিন্স, আবদুস কুদ্দুস, মুকুল চৌধুরী, খোকন, মিঠু হক, সালমান ফার্সী, রানা গাজী, সেজান ওয়াহিদ, জুয়েল রানা আরিয়ান, মোঃ মনোয়ার হোসেন, সোহান খান, সৈয়দ ইসমাইল হোসেন জনি (কবি), সাইমুন ইসলাম লাভলু, শিপন দেওয়ান, মোঃ আল আমিন শেখ, মইনুল, তানজিনা দেওয়ান, নাজমুন নাহার চৌধুরী, আসাদুজ্জামান উজ্জল, নাহিদা আশরাফ আন্না, তামান্না হক, সামিয়া ইসলাম মিরা, সাথী ইসলাম, মোঃ সাজিউল ইসলাম রকি, রিনা শাহরিন, নাদিরা খানম, ডালিয়া শারমিন জুই ও বৈরাগী সুজনসহ অনেকে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে নবগঠিত কমিটির সদস্যরা ডি এ তায়েব ফাউন্ডেশনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার শপথ গ্রহণ করেন।
পরে ডি এ তায়েব ফাউন্ডেশন ও দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

