x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

মা-মেয়ের মাসিক চক্রের হিসাব রাখতে আইটি বিটসের নতুন উদ্যোগ, চালু হলো ‘সাইকেল সার্কেল’ অ্যাপ

মা-মেয়ের মাসিক চক্রের হিসাব, স্বাস্থ্যতথ্য সংরক্ষণ ও এসএমএস রিমাইন্ডার সুবিধা নিয়ে ‘সাইকেল সার্কেল’ অ্যাপ চালু করেছে আইটি বিটস।
প্রকাশঃ
অ+ অ-
মা-মেয়ের মাসিক চক্রের হিসাব এবার একই অ্যাপে, চালু হলো ‘সাইকেল সার্কেল’

মা ও মেয়ের মাসিক চক্রের হিসাব আলাদাভাবে সংরক্ষণ, সম্ভাব্য মাসিকের তারিখ জানা এবং সময়মতো এসএমএস রিমাইন্ডার পাওয়ার সুবিধা নিয়ে ‘সাইকেল সার্কেল’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান আইটি বিটস।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়।

অ্যাপটিতে একই অ্যাকাউন্টের অধীনে পরিবারের একাধিক সদস্যের জন্য পৃথক প্রোফাইল ও মাসিক ক্যালেন্ডার ব্যবহারের সুবিধা রাখা হয়েছে। এর মাধ্যমে মা ও মেয়ে নিজেদের মাসিক চক্রের তথ্য আলাদাভাবে সংরক্ষণ ও পর্যবেক্ষণ করতে পারবেন।

এ ছাড়া মাসিকের তারিখ ও সংশ্লিষ্ট উপসর্গ সংরক্ষণ, সম্ভাব্য মাসিকের সময় সম্পর্কে আগাম ধারণা, এসএমএস রিমাইন্ডার এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য স্বাস্থ্যসংক্রান্ত সারাংশ তৈরির সুবিধাও রয়েছে অ্যাপটিতে।

আইটি বিটসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এরিকা আফরিন বুশরা বলেন, মেয়েরা যেন স্কুলে যাওয়ার আগেই মায়ের কাছ থেকে মাসিক সম্পর্কে প্রয়োজনীয় ধারণা ও প্রস্তুতি নিতে পারে, সেই লক্ষ্য থেকেই অ্যাপটি তৈরি করা হয়েছে। একই সঙ্গে মায়েরা যেন নিজেদের স্বাস্থ্যসংক্রান্ত তথ্যও সংরক্ষণ করতে পারেন, সে বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, রবি ও Cirkle ব্যবহারকারীরা মোবাইল নম্বরে ওটিপি যাচাইয়ের মাধ্যমে ‘সাইকেল সার্কেল প্রো’ সাবস্ক্রিপশন গ্রহণ করতে পারবেন।

আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলমান ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় আইটি বিটসের ডি-৭৫ নম্বর স্টলে গিয়ে আগ্রহীরা অ্যাপটির বিভিন্ন সুবিধা সরাসরি দেখার সুযোগ পাবেন।

প্রযুক্তির মাধ্যমে নারীদের মাসিক ও প্রজননস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানো এবং মা-মেয়ের মধ্যে স্বাস্থ্যবিষয়ক প্রয়োজনীয় যোগাযোগ সহজ করাই অ্যাপটির অন্যতম উদ্দেশ্য।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন