x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

৩৭তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থী

মিরসরাইয়ে ৩৭তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে মিরসরাই ও ছাগলনাইয়ার ১২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রকাশঃ
অ+ অ-
মিরসরাইয়ে ৩৭তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯ শতাধিক শিক্ষার্থী

মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বর্ণপদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা উদয়ন ক্লাবের আয়োজনে ৩৭তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের পরীক্ষায় মিরসরাই ও ছাগলনাইয়া উপজেলার ১২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। এতে সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন এবং মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

পরীক্ষা কেন্দ্রের ১৪টি হলরুমে ৩৪ জন হল পর্যবেক্ষকের তত্ত্বাবধানে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়। এ সময় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পরীক্ষার হল পরিদর্শন করেন।

এবারের পরীক্ষায় সংগঠনের সভাপতি ছালেহ আহমদ ডিপটি পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে ছিলেন করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া। এছাড়া দিলীপ কুমার বনিক আহ্বায়ক এবং সংস্থার সদস্য ফরহাদ হোসেন মেধাবৃত্তি পরীক্ষার সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর জানান, মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে প্রতিষ্ঠিত উদয়ন ক্লাব ১৯৮৮ সাল থেকে নিয়মিতভাবে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও ৩৭তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালে সংগঠনটি স্বর্ণপদক অর্জন করে। এছাড়া ২০০১ সালে জেলাভিত্তিক শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে নির্বাচিত হয়।

শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ প্রদান এবং শিক্ষার মানোন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ঐতিহ্যবাহী এ সংগঠনটি।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন