প্র্যাবের নতুন সভাপতি সিটি ব্যাংকের প্রধান ইয়াসিন মির্জা, সাধারণ সম্পাদক ডাচ্-বাংলা ব্যাংকের নজরুল ইসলাম
ব্যাংকগুলোর জনসংযোগ কর্মকর্তাদের সংগঠন প্র্যাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংকের হেড অব পিআর ইয়াসিন মির্জা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে![]() |
প্র্যাবের নতুন সভাপতি ইয়াসিন মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম |
দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন ‘পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকস’ (প্র্যাব)-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াসিন মির্জা। একই সঙ্গে সংগঠনটির নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলাম।
রাজধানীর গুলশানের একটি হোটেলে সম্প্রতি ‘বণিক বার্তা’ আয়োজিত এক প্রীতি সম্মেলনে প্র্যাবের নতুন এই নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করেন।নাম ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্র্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, সদ্যবিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু, সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপনসহ সংগঠনটির জ্যেষ্ঠ সদস্যরা।
উল্লেখ্য, দেশের ব্যাংকগুলোর ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের কর্মকর্তাদের একত্রিত করে ২০১১ সালে যাত্রা শুরু করে প্র্যাব। সংগঠনটি সাধারণত ৩৩ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হয়, যা প্রতি দুই বছরের জন্য গঠিত হয়ে থাকে। দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর জনসংযোগ ও ব্র্যান্ডিং প্রধান এবং বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ জনসংযোগ কর্মকর্তারা এ কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে মনিরুজ্জামান টিপু জানান, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে প্র্যাবের পূর্ণাঙ্গ ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন ও অনুমোদন করা হবে।বর্ণিক বার্তা আয়োজিত উক্ত প্রীতি সম্মেলনে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জনসংযোগ ও কমিউনিকেশন বিভাগে কর্মরত দুই শতাধিক কর্মকর্তা অংশ নেন।

