মীরসরাইয়ের করেরহাটে অসহায় পরিবারের ঘর সংস্কারে জামায়াতে ইসলামীর মানবিক সহায়তা
মীরসরাইয়ের করেরহাটে অসহায় ইকবাল হোসেনের বসতঘর সংস্কারে ঢেউটিন ও নির্মাণসামগ্রী প্রদান করেছে জামায়াতে ইসলামী। বিস্তারিত জানতে পড়ুন।![]() |
| করেরহাটে অসহায় পরিবারের মাঝে জামায়াতের অনুদান |
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ১ নম্বর করেরহাট ইউনিয়নে এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মানবতার কল্যাণে নিজেদের উৎসর্গ করার ধারাবাহিকতায় এবার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইকবাল হোসেনের বসতঘর সংস্কারের উদ্যোগ নিয়েছে দলটি। জানা গেছে, ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছিলেন। অর্থাভাবে নিজের বসতঘরটি মেরামত করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। বিষয়টি স্থানীয় জামায়াত নেতাদের দৃষ্টিগোচর হলে তারা মানবিক এই সহায়তা নিয়ে এগিয়ে আসেন। ক্ষতিগ্রস্ত পরিবারের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে প্রয়োজনীয় ঢেউটিনসহ অন্যান্য নির্মাণসামগ্রী হস্তান্তর করা হয়। এই সহায়তা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি মাঈন উদ্দিন রায়হান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর করেরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার ফখরুল আলম ভূঁইয়া, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোস্তফা জিহাদী, ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি রুহুল আমিন রুবেল এবং ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আলাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রধান অতিথি মাঈন উদ্দিন রায়হান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আদর্শিক ও মানবিক সংগঠন। জন্মলগ্ন থেকেই এই দল আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের অবহেলিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, আগামী দিনেও যেন আমরা এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এবং বেশি বেশি সমাজকল্যাণমূলক কাজ করতে পারি, সেজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সবসময় জামায়াতে ইসলামীর পাশে থাকবেন। উপস্থিত সাধারণ মানুষ জামায়াতের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

