x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

' চট্টগ্রামে বন্যার্তদের পাশে বাঙলা'

প্রকাশঃ
অ+ অ-

 



চট্টগ্রামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছেন সরকাতিজ্রক)}({রি বাঙলা কলেজের সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গঠিত একটি ত্রাণ তহবিলের মাধ্যমে সংগৃহীত খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে শুক্রবার রাতে একটি প্রতিনিধি দল চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে।


শিক্ষার্থীরা জানান, সাধারণ মানুষের ভালোবাসা, সহযোগিতা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে সংগৃহীত ত্রাণসামগ্রী সরাসরি দুর্গত মানুষের হাতে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। তারা বলেন, “মানবতার এই উদ্যোগে যারা অর্থ, শ্রম ও সময় দিয়ে পাশে থেকেছেন, তাঁদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবার কাছে আমাদের জন্য দোয়া কামনা করছি, যেন নিরাপদে গন্তব্যে পৌঁছে বন্যার্ত মানুষের হাতে আপনাদের এই আমানত যথাযথভাবে পৌঁছে দিতে পারি।”


সাম্প্রতিক টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং নদ-নদীর পানি বৃদ্ধিতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এতে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেক পরিবার খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধের সংকটে রয়েছে। পাশাপাশি, সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতেও নানা ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।


এমন পরিস্থিতিতে সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের এই উদ্যোগকে মানবিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীরা জানান, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই তাদের সবচেয়ে বড় দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো মানবিক সংকটে তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চান।


“মানুষ মানুষের জন্য”—এই বিশ্বাসকে ধারণ করেই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন