মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে সাইফুর সাগরের মামলা
প্রতারক দাতব্য সংস্থা মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন ফেস দ্য পিপলের প্রকাশক ও সম্পাদক সাইফুর সাগর। গত বুধবার (১ জুলাই) ঢাকার চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই মামলাটি করেন তিনি।
অভিযোগে বলা হয়, একটি অনুসন্ধানী প্রতিবেদনের জেরে মাস্তুল ফাউন্ডেশন তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে সম্পাদিত ও বিকৃত ভিডিও, অডিও প্রকাশ করে সাইফুর সাগরকে ‘চাঁদাবাজ’ হিসেবে উপস্থাপন করেছে যা তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করেছে।
এর আগে “যাকাতের টাকায় সুদের কারবার, মাস্তুলের অভিনব প্রতারণা” শিরোনামে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে ফাউন্ডেশনটির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হয়।
মামলার আবেদনে দাবি করা হয়েছে, ভিডিওটিতে বক্তব্য বিকৃত করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ও সমালোচনার জন্ম দেয়। আদালতের মাধ্যমে এ ঘটনার আইনগত প্রতিকার চেয়েছেন সাইফুর রহমান সাগর।

