x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

টাকার অভাবে থমকে যেতো নুরনবীর শিক্ষাজীবন,সাহায্যের হাত বাড়ালেন ছাত্রদলনেতা জিসান

প্রকাশঃ
অ+ অ-





আর্থিক অসচ্ছলতার কারণে ফাজিল পরীক্ষার ফরম ফিলাপ করতে না পারা সরকারি আলিয়া মাদ্রাসার এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মমিনুল ইসলাম জিসান।


জানা যায়, মো. নূরনবী ইসলাম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে সরকারি আলিয়া মাদ্রাসা, ঢাকার ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ফাজিল শ্রেণির শিক্ষার্থী। পাশাপাশি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ঢাকা কলেজ)-এও অধ্যয়নরত।


পারিবারিক আর্থিক সংকটের কারণে তিনি ফাজিল পরীক্ষার ফরম ফিলাপের অর্থ জোগাড় করতে পারছিলেন না। বিভিন্ন ব্যক্তির কাছে সহযোগিতা চাইলেও আশানুরূপ সাড়া না পেয়ে দুশ্চিন্তায় পড়েন। পরে বিষয়টি জানতে পেরে কেন্দ্রীয় ছাত্রদল নেতা মমিনুল ইসলাম জিসান তার ফরম ফিলাপের সম্পূর্ণ ব্যয় বহন করেন।


সহায়তা পেয়ে শিক্ষার্থী নূরনবী ইসলাম বলেন, “আমি ছোটবেলা থেকেই বাবাহীন। আমার মা একজন গৃহিণী। আর্থিক সংকটের কারণে ফরম ফিলাপ করতে পারছিলাম না। জিসান ভাই কোনো দ্বিধা ছাড়াই আমার পাশে দাঁড়িয়েছেন। তাঁর এই সহযোগিতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আল্লাহ তাআলা তাঁকে উত্তম প্রতিদান দান করুন, তাঁর রিজিকে বরকত দান করুন এবং সুস্থ ও নেক হায়াত দান করুন।”


এ বিষয়ে মমিনুল ইসলাম জিসান বলেন, “তারেক রহমানের রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি বিশ্বাস করি, মানুষের বিপদ-আপদে এবং প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী সবার এগিয়ে আসা উচিত। আমি সব সময় শিক্ষার্থীদের অধিকার আদায়, তাদের বিভিন্ন প্রয়োজন ও সংকটে পাশে থাকার চেষ্টা করি। দেশ ও মানুষের সেবার মনোভাব নিয়েই আমার রাজনৈতিক পথচলা। শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই আমার রাজনৈতিক অঙ্গীকার।”

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন