বদরুদ্দীন উমর, লেখক-গবেষক ও বামপন্থী রাজনীতিক। ৯৪ বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে আজ রোববার তাঁর মৃত্যু হয়। ১৯৩১ সালের ২০ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে তিনি জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিপিই ডিগ্রি নেন। দেশে ফিরে এসে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। গভর্নর মোনায়েম খানের স্বৈরতান্ত্রিক আচরণের প্রতিবাদে ১৯৬৮ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। পরবর্তী সময়ে সার্বক্ষণিকভাবে লেখালেখিতে আত্মনিয়োগ করেন। তাঁর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সাক্ষাৎকার নেওয়া হয়। প্রকাশিত হয়েছিল ২০২১ সালের ১৯ ডিসেম্বর। আলোচিত সাক্ষাৎকারটিতে উঠে এসেছে বদরুদ্দীন উমরের সামাজিক, রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক ভাবনা। পাঠকদের জন্য সাক্ষাৎকারটি আবার প্রকাশিত হলো।
সাক্ষাৎকার নিয়েছিলেন সোহরাব হাসান ও মনোজ দে
Delete Comment?
Are you sure you want to permanently delete this comment?
Welcome
Naya Bela Community
