x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

দূর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে সবসময় সিটি রেড ক্রিসেন্ট। (চট্টগ্রামে ইউনিট ডিজাস্টার রেসপন্স ট্রেনিং অনুষ্ঠিত)

প্রকাশঃ
অ+ অ-

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে ও জাতীয় সদর দপ্তরের ডিজাস্টার রেসপন্স বিভাগের সহযোগিতায়  ০৪ দিন ব্যাপী ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম (ইউডিআরটি) প্রশিক্ষণ নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।  ২৭-৩০ মে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে চট্টগ্রাম সিটি ইউনিটের ২৫ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে। গতকাল প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন ।  এসময় তিনি বলেন এ প্রশিক্ষণের মাধ্যমে ইউনিটের দুর্যোগ মোকাবেলা সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং যেকোন দূর্যোগে রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা সম্মুখসারিতে কাজ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন দূর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে সবসময় সিটি রেড ক্রিসেন্ট।

চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান আ. ন. ম তামজীদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, ইউনিট কার্যকরী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল,  মেহেদী হাসান রায়হান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সদর দপ্তরের প্রশিক্ষক মো. ফরিদুল ইসলাম, সপু শীল, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের  সংগঠন,প্রশাসন ও নিয়োগ বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্য্য, আইসিটি মিডিয়া ও কমিউনিকেশন বিভাগীয় প্রধান তন্ময় বড়ুয়া, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান মো. রকিবুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠন, প্রশাসন ও নিয়োগ বিভাগীয় উপ-প্রধান সানাউল্লাহ ভুবন।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন