x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) নতুন কমিটি গঠন: সভাপতি দেলোয়ার, সম্পাদক মানিক

ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি মো. দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক মনোনীত হয়েছেন।
প্রকাশঃ
অ+ অ-
ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক

ডিজিটাল সাংবাদিকতা ও অনলাইন গণমাধ্যমের পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় কাজ করা সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬–২০২৮ মেয়াদের এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

​নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন 'দ্য বিজনেস ডেইলি'র মো. দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন 'গ্লোবাল টেলিভিশন'র মহিউদ্দিন মানিক।

​শনিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর বনশ্রীতে অবস্থিত ডিএমএফের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে এই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কমিটি ঘোষণা করেন ডিএমএফের উপদেষ্টা ও দৈনিক ইনকিলাবের অনলাইন ইনচার্জ নুরুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে সাথে ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও স্টার নিউজের হেড অব ডিজিটাল মইন বকুল এবং বাংলা ৫২ নিউজের প্রকাশক কাজী আওলাদ হোসেন।

​নবগঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তামজিদ মির্জা (রুপালী বাংলাদেশ), আরেসুল ইসলাম রাসেল (ডিবিসি নিউজ) এবং পরান মাঝি (জাগো নিউজ)।

​সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ জাফরান হোসেন নূর (দৈনিক নয়া দিগন্ত) এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোরশেদ আলম (বাংলাভিশন)।

​কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. শামছুল আলম (দূরবীন নিউজ), সহসাংগঠনিক সম্পাদক মিঠুন (সদ্য সংবাদ), অর্থ সম্পাদক মইন উদ্দিন রাতুল (দীপ্ত টিভি), সহ-অর্থ সম্পাদক রুহুল আমিন (দৈনিক যুগান্তর), দপ্তর সম্পাদক মেহেদী হাসান রনি (টাইমস টুডে), উপদপ্তর সম্পাদক মারুফ হোসেন (চ্যানেল ওয়েন), আইন সম্পাদক আলাউদ্দিন আল আজাদ (গ্লোবাল টিভি), প্রচার সম্পাদক আলাউদ্দিন মিয়া (চ্যানেল ওয়েন), নারীবিষয়ক সম্পাদক নুরুন্নাহার চৌধুরী কলি (ভিওডি বাংলা), স্বাস্থ্যবিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম তারেক (এখন টিভি), শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আজাদ হোসেন (এশিয়া পোস্ট), আইসিটি সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম তুষার (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল মজিদ সুজন (দ্য ডেইলি এলাইভ), ক্রীড়াবিষয়ক সম্পাদক আবু রায়হান ইফাত (চ্যানেল আই), পরিকল্পনা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম (স্বদেশ প্রতিদিন) এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে শিবলী আহমেদ (এনপিবি নিউজ) মনোনীত হয়েছেন।

​এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ফখরুল ইসলাম (দৈনিক ইত্তেফাক), আবু সালেহ মুসা (দৈনিক যুগান্তর), ওয়ালিউল হাসনাত (টাইমস টুডে), নুসরাত জাহান ঐশী (জাতীয় অর্থনীতি), তাবারাক হোসাইন (দৈনিক সময়ের কাগজ) এবং আকাশ বিশ্বাস (এশিয়ান টেলিভিশন)।

​ডিজিটাল সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর অনলাইন গণমাধ্যমের বস্তুনিষ্ঠ বিকাশ এবং তরুণ সাংবাদিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় এই নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের সদস্যরা।


Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন