x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

শিক্ষার্থীর ওপর হা'ম'লা উত্তাল বাঙলা কলেজ

প্রকাশঃ
অ+ অ-


 

রাজধানীর সরকারি বাঙলা কলেজসংলগ্ন নতুন বাজার এলাকায় এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে মধ্যরাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা যায়, সরকারি বাঙলা কলেজের গণিত বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিক নতুন বাজার এলাকায় একটি মোটর মেকানিকের দোকানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার শরীরে পানি ছিটকে লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে দোকানে থাকা কয়েকজনের সঙ্গে তার কথাকাটাকাটি হয়।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে আতিকের ওপর শারীরিক হামলা চালানো হয়। এতে তিনি আহত হন।

ঘটনার খবর কলেজের আবাসিক হলে পৌঁছালে ক্ষুব্ধ শিক্ষার্থীরা নতুন বাজার এলাকায় ওই মোটর মেকানিকের দোকানের সামনে জড়ো হন। এ সময় বাঙলা কলেজ ছাত্রদলের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তাৎক্ষণিকভাবে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজসংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হামলার প্রতিবাদ জানায় এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি তোলে।

তবে শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দোকানটি বন্ধ করে সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখান থেকে চলে যান বলে জানা যায়।

এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত দোকান কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন