x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির (বিসিডিএস) ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা। সভাপতি তাসমিয়াহ তামিম ও সম্পাদক শওকত জামিলের নেতৃত্বে গঠিত হলো নতুন পর্ষদ।
প্রকাশঃ
অ+ অ-

যুক্তির আলোয় সমাজকে আলোকিত করার ব্রত নিয়ে এগিয়ে চলা সরকারি বাঙলা কলেজের অন্যতম জনপ্রিয় ও সৃজনশীল সংগঠন 'বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি' (বিসিডিএস)-এর আগামী দিনের নেতৃত্ব নির্ধারিত হয়েছে। ২০২৬-২৭ সেশনের জন্য সংগঠনটির নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বি.এম. তাসমিয়াহ তামিম এবং সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব পেয়েছেন শওকত জামিল। বৃহস্পতিবার, ২৩ জুলাই, উৎসবমুখর পরিবেশে বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি আয়োজিত এক সাপ্তাহিক সেমিনার অনুষ্ঠানে এই নতুন পর্ষদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের মাঝে যুক্তিবাদী ও প্রগতিশীল মানসিকতা গড়ার অনন্য মঞ্চ এই সংগঠনের নতুন কাণ্ডারিদের নাম ঘোষণা করেন বিসিডিএস-এর সম্মানিত পরিচালক অধ্যাপক সায়মা ফিরোজ। নতুন নেতৃত্ব ঘোষণার এই বিশেষ আয়োজনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এসময় অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন সংগঠনটির উপ-পরিচালক শাহনাজ কাউসার পপি। এছাড়া বিদায়ী কমিটির সুযোগ্য নেতাদের মধ্যে উপস্থিত থেকে নতুন পর্ষদকে স্বাগত জানান সংগঠনের সাবেক সভাপতি রোকনু্জ্জামান সাদী এবং সাবেক সাধারণ সম্পাদক মুদাচ্ছির হোসেন জামিল। তাদের উপস্থিতিতে নতুন ও পুরাতনের এক দারুণ মেলবন্ধন পরিলক্ষিত হয়।

 নবনির্বাচিত ২০২৬-২৭ বর্ষের এই কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে যারা নিজেদের জায়গা করে নিয়েছেন, তারা হলেন

সহ-সভাপতি মোঃ তানভীর উদ্দিন খান এবং রাবিয়া বর্শিরি সাথী। সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন উম্মে হাবিবা, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নিরলস কাজ করে যাবেন মেহেদী মৃধা। এছাড়া নতুন কমিটির অর্থ সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়েছে কাজী মো: খালিকুজ্জামানের ওপর এবং দপ্তর সম্পাদকের পদ সামলাবেন মোঃ আমানুল্লাহ। 

সংগঠনের কার্যক্রমে আরও বেশি গতিশীলতা আনতে পাঁচ সদস্যের একটি শক্তিশালী কার্যনির্বাহী পর্ষদও গঠন করা হয়েছে। এই কার্যনির্বাহী সদস্যরা হলেন-মোসা. রোকাইয়া ফেরদৌস সিমা, আবিদা রহমান অর্পিতা, রুকাইয়া হাফিজ, সামিয়া বিনতে সহিদ এবং খন্দকার মোঃ জারিফ। নতুন এই কমিটির কাঁধে ভর করে বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি আগামী দিনগুলোতে যুক্তির মঞ্চে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কলেজের সুনাম বৃদ্ধি করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট শিক্ষক ও সাবেক বিতার্কিকরা। নতুন নেতৃত্বের হাত ধরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক চর্চার প্রসার ও যুক্তিবাদী চিন্তাধারার বিকাশ আরও বেগবান হবে, এটাই এখন সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন